বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই ফিরোজা নবীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই ফিরোজা নবীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ২০২১ সালের জুনে বিধানসভা নির্বাচনের ঘোষণার পর একদিন সন্ধ্যেবেলা পাণ্ডুয়ার জিটি রোড সংলগ্ন একটি রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন বিজেপি নেতা শেখ আব্বাস আলি। অভিযোগ, সেই সময়েই অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় প্রাক্তন ফুটবলার তথা পাণ্ডুয়ার তৃণমূল নেতা রহিম নবীর ভাই ফিরোজ নবী। তাঁর সঙ্গে শেখ শফিক-সহ আরও কয়েকজন তৃণমূলের নেতা-কর্মী ছিলেন।

তাঁরা শেখ আব্বাস আলিকে বেধড়ক মারধর করেন। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেন। যার ফলে আব্বাস আলির বাঁদিকের কানের পর্দা ফেটে যায়। তিনি শ্রবণ শক্তি হারান। এছাড়াও আব্বাসের শরীরে অনেক ক্ষতি হয়। এরপর তাঁর কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি এবং নগদ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। বিষয়টি এতদিন ধামাচাপা পড়েছিল। ঘটনাটির কথা পুলিশ থানায় আব্বাস জানালেও কোনও প্রতিকার হয়নি। তৃণমূল ক্ষমতায় থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কিন্তু ২০২৬ সালে রাজ্যে সরকার বদলের পর গত ২৩ মে শেখ আব্বাস আলি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পাণ্ডুয়া থানায়। পুলিশ ঘটনাটির তদন্তে নেমে গতকাল শনিবার রাতে পাণ্ডুয়ার জয়পুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল নেতা ফিরোজ নবী এবং শেখ শফিককে গ্রেফতার করে। ঘটনার তদন্তের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে আজ রবিবার (২৮ জুন) তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করে পাণ্ডুয়া থানার পুলিশ। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিন ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার পথে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে ফিরোজ নবী ও শেখ শফিককে দেখে চোর-চোর স্লোগান দেয়।

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র