দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে কোপ পড়ল রাধারমণ দাসের উপর। তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে ইসকনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। ইসকনের সহ সভাপতি পদে ছিলেন রাধারমণ। কিন্তু তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোয় আর তিনি ইসকনের সঙ্গে যুক্ত নন বলাই চলে। বিশেষজ্ঞ মহল মনে করছে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হোন রাধারমণ। বিরোধীরা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ না খুললেও আড়ালে কটূ কথা বলতেন। যদিও রাধারমণ মনে করছেন সেটা কোনও ইস্যু নয়।

আরও পডুন: শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে প্রকাশ্যে মুখ খোলা ও সরাসরি মানেকা গান্ধীর সঙ্গে সংঘাতের জেরে ইসকন এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরও ছয়টি সুনির্দিষ্ট কারণ রয়েছে। রাধারমণের অনুমান, গত ২০২৩ সালে ইসকনকে গোরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন মানেকা গান্ধী। ‘দেশের সবচেয়ে বড় প্রতারক’ বলে তোপ দাগেন বিজেপি নেত্রী মানেকা। বিশ্বব্যাপী ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস ধরিয়ে ছিলেন রাধারমণ দাস। সেই কারণেই হয়তো তাঁর উপর কোপ পড়েছে বলে অনুমান রাধারমণের।

ইসকনের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন তিনি। সেই বিষয়ে এক্সে রাধারমণ দাস লিখেছেন, ‘আমি সংবাদমাধ্যমের সমস্ত বন্ধু ও কর্মীদের জানাতে চাই, আমাকে ইসকনের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ইসকন সংক্রান্ত কোনও বিষয়ে আর বিবৃতি আমি দিতে পারব না। ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করি।’

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র