শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ ভগবানের ঘরেই সিঁধ কাটল চোর! প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরেরা। সঙ্গে নগদ ২৫ হাজার টাকাও প্রণামি বাক্স থেকে চুরি করেছে দুষ্কৃতীরা।  আজ, রবিবার সকালেই মন্দির খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়া মাঠপাড়ায়। সেখানে জাগ্রত কালী মায়ের মন্দির ও দুর্গা মন্দিরের চারটি তালা ভেঙে এই দুঃসাহসিক চুরি হয়েছে! নেতাজি সঙ্ঘ সংলগ্ন ঐতিহ্যবাহী বারোয়ারি কালী ও দুর্গা মন্দিরে চুরির জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পডুন: বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

অভিযোগ গতকাল, শনিবার রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গর্ভগৃহের সোনা-রুপোর অলঙ্কারসহ প্রণামি বাক্সের সমস্ত নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এদিন সকাল আনুমানিক ১১টা থেকে ১১:৩০টার মধ্যে স্থানীয় বাসিন্দারা মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। স্থানীয় বাসিন্দা সুরেশ রায় জানান, এটি একটি বারোয়ারি মন্দির এবং এখানে সাধারণত বছরে একবার ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয়। তিনি জানান, মায়ের মন্দির থেকে আনুমানিক ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা চুরি গিয়েছে। অপর এক বাসিন্দা তাপস বিশ্বাস জানান, মন্দিরের গ্রিল ও ভিতরের দরজার নতুন তালা লাগানো হয়েছিল। সেটি ভেঙে ফেলা হয়েছে। মায়ের গহনা, নুপূর, সোনার চোখ, টিকলি এবং প্রায় এক বস্তা কাঁসা-পিতলের বাসনপত্র চুরি গিয়েছে। জানা গিয়েছে, মন্দিরের প্রণামি বাক্সটি গত ৩-৪ বছর ধরে খোলাই হয়নি, যার ফলে সেখানে মোটা অঙ্কের অর্থ জমা ছিল, তাও এখন সম্পূর্ণ শূন্য।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু হয়েছে। এই জনবহুল এলাকায় এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এলাকাবাসীরা। সেই কারণে তাঁরা আতঙ্কিত। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের