লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়াকে দেখলেই আগুনের মতো জ্বলে ওঠেন হরমনপ্রীত কাউর-স্মৃতি মান্ধানারা। সেটা ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হোক কিংবা আজ, রবিবার (ভারতীয় সময়) লর্ডসের মাঠে টি-২০ ওয়ার্ল্ড কাপ। অজিদের সামনে ২২ গজে মুখোমুখি হলেই বাড়তি উন্মাদনা দেখা যায় ভারতের প্রমিলা ব্রিগেডের। এদিন ঐতিহাসির লর্ডসের মাঠে টি-২০ বিশ্বকাপের ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের নামার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর। শুরুটা ভালই করে ওপেনিং জুটি। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার জুটি ভারতকে যোগ্য স্টার্ট দেয়। দুজনেই অজি বোলারদের দমিয়ে রাখেন। তবে মিডল ওভারে ছন্দপতন ঘটে। শোফির বলে বোল্ড আউট হন শেফালি (৩৪) ও পরের ওভারে রানআউট হয়ে যান স্মৃতি (৩৮)। তারপরেই কিছুটা রানের গতিতে লাগাম টানতে সক্ষম হয় অস্ট্রেলিয়ার বোলাররা।

আরও পডুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান অধিনায়ক হরমনপ্রীত। দুরন্ত হাফসেঞ্চুরি করেন তিনি। মাত্র ২৭ বলে ৫৬ রান লর্ডসের মাঠে হাঁকান হরমনপ্রীত। এই রান করতে তিনটি ছয় ও ছয়টি চার মারেন ভারতের অধিনায়ক। অবশ্য মিডল অর্ডারে ইনিংস ধরতে হরমনপ্রীতকে যোগ্য সঙ্গ দেন জেমাইমা রডরিগেজ। তিনি ২৮ বলে ৩৪ রান করে ইনিংস গড়ে দেন। যদিও চোটের কারণে মাঝপথেই মাঠ ছাড়েন তিনি। শেষে দীপ্তি শর্মা একটি চার মেরে অস্ট্রেলিয়ার সামনে ১৭১ রানের লক্ষ্য রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে এদিন উল্লেখযোগ্য বোলিং করেন শোফি মোলিনেক্স। চার ওভারে ৪৬ রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট। লুসি হ্যামিল্টন তিন ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। বাকি কোনও অজি বোলার সেভাবে এদিনের ম্যাচে দাগ কাটতে পারেনি।

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের