আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সকলকে চমকে দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ইংল্য়ান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কথা আজ, রবিবার ঘোষণা করেছেন তিনি। বেন স্টোকস জানিয়েছেন নিউজিল্যান্ডের সঙ্গে চলতি টেস্ট সিরিজ শেষ হলেই তিনি আর মাঠে ফিরবেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার ক্রিকেটার! সেই বিষয়ে এখনই কিছুই জানা যায়নি। কিছুদিন আগেই লন্ডনের নৈশক্লাবে মদ্যপান করে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল স্টোকসের বিরুদ্ধে। তারপর থেকেই খবরের শিরোনামে ছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। আর এদিন আচমকাই এই সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিলেন বেন স্টোকস।

আরও পডুন: দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

আজ, রবিবার (ভারতীয় সময়) ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের ম্য়াচ খেলতে নামার আগে সতীর্থদের অবসরের কথা জানান স্টোকস। তারপরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে স্টোকসের অবসরের কথা ঘোষণা করা হয়। ইসিবি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট দলের (পুরুষ) অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন। নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টেস্ট খেলার পরেই তিনি অবসর নেবেন। তাঁকে ফেয়ারওয়েল দেওয়া হবে।’ ২০১১ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক হয়েছিল স্টোকসের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। ২০২২ সালের এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে দায়িত্ব দিয়েছিল ইসিবি। টি-২০ থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন স্টোকস। ওডিআই থেকে ২০২২ অবসর গ্রহণ করে ফের ২০২৩ ফিরে আসেন। তবে এবার পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের