লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লর্ডসের মাঠে ১৭০ রানও কম পড়ল অস্ট্রেলিয়াকে ঠেকাতে। ছয় উইকেটে ও এক ওভার বাকি থাকতে ম্য়াচ জিতল অজিরা। ভাল খেলেও হারতে হল হরমনপ্রীতদের। ব্যাটিংয়ে যেভাবে আগুন জ্বালিয়েছিল ভারতের মেয়েরা। বোলিংয়ে অস্ট্রেলিয়ার সামনে বেশ কিছুটা দুর্বল লাগল ক্রান্তি গাউড-দীপ্তি শর্মাদের। আজ, রবিবার ঐতিহাসিক লর্ডসের মাঠে টি-২০ বিশ্বকাপের ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। জিতলেই সেমিফাইনালের টিকিট ছিল পাকা। কিন্তু সেই দৌড়ে ইতি ঘটল ভারতের। টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর। শুরুটা ভালই করেছিল ওপেনিং জুটি। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার জুটি ভারতকে যোগ্য স্টার্ট দিয়েছিল। দুজনেই অজি বোলারদের দমিয়ে রেখেছিলেন। তবে মিডল ওভারে ছন্দপতন ঘটে গিয়েছিল। শোফির বলে বোল্ড আউট হন শেফালি (৩৪) ও রানআউট হয়ে যান স্মৃতি (৩৮)। তারপরেই কিছুটা রানের গতিতে লাগাম টানতে সক্ষম হয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা।

আরও পডুন: লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে লজ্জার হারে সিরিজ খোয়াল বিশ্বজয়ীরা

সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ২৭ বলে ৫৬ রান লর্ডসের মাঠে হাঁকান হরমনপ্রীত। এই রান করতে তিনটি ছয় ও ছয়টি চার মারেন ভারতের অধিনায়ক। অবশ্য মিডল অর্ডারে ইনিংস ধরতে হরমনপ্রীতকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন জেমাইমা রডরিগেজ। তিনি ২৮ বলে ৩৪ রান করে ইনিংস গড়ে দিয়েছিলেন। যদিও চোটের কারণে মাঝপথেই মাঠ ছাড়েন তিনি। শেষে দীপ্তি শর্মা একটি চার মেরে অস্ট্রেলিয়ার সামেন ১৭১ রানের লক্ষ্য রাখেন। জবাবে ব্যাট করেত নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। রেণুকা সিং ঠাকুরের বোলে এলবিডব্লু হন জর্জিয়া ভোল। বেথ মুনি ও লিচফিল্ডও খুব বড় ইনিংস খেলতে পারেন নি। তাঁদের ব্যাট থেকে আসে ২২ ও ২৪ রান। যখন মিডল অর্ডারে অজিদের ইনিংস ডুবতে বসেছিল তখন হাল ধরেন এলিস পেরি ও অ্যাশলেগ গার্ডনার। তাঁদের কাঁধে ভর করেই লর্ডসের মাঠে অসাধ্য সাধন করে অস্ট্রেলিয়া। দুজনেই হাফসেঞ্চুরি করেন। তাঁদের জুটির ১০০ রান দলের জন্য জয়ের পথ খুল দেয়। অজিদের কাছে হেরে এবারের মতো ভারতের টি-২০ বিশ্বকাপের জার্নি শেষ হল।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন উল্লেখযোগ্য বোলিং করেন শোফি মোলিনেক্স। চার ওভারে ৪৬ রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট। লুসি হ্যামিল্টন তিন ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। বাকি কোনও অজি বোলার সেভাবে এদিনের ম্যাচে দাগ কাটতে পারেনি। ভারতের হয়ে ভাল বল করেন রেণুকা সিং ঠাকুর। তিনি চার ওভার বল করে ৪১ রান দিয়ে নেন চার উইকেট। শ্রী চরণি চার ওভার বল করে দুই উইকেট নেন, তিনি দিয়েছেন ৩২ রান। দীপ্তি শর্মা এক উইকেট নিয়ে চার ওভারে দিয়েছেন ৩১ রান।

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১