লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

Share:

 নিজস্ব প্রতিনিধি: বল হাতে আইরিশদের অল্প রানেই বেঁধে রেখেছিলেন প্রিন্স যাদব-আর্শদীপ সিংহরা। কিন্তু ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিলেন সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা-শ্রেয়স আইয়াররা। ফলস্বরূপ আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টিতে ১ রানে হেরে গেলেন বিশ্বজয়ীরা। সেই সঙ্গে সিরিজ হেরে ১৪০ কোটি ভারতবাসীকে চরম লজ্জা উপহার দিলেন। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সফল হয় টিম ইন্ডিয়া।

রবিবার (২৮ জুন) বেলফাস্টে আইরিশদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজন ছিল ১২০ বলে ১৫৫ রান। ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে প্রথম ওভারের প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। পঞ্চম বলে আউট হয়ে যান অভিষেক শর্মাও (০)। দুটি উইকেটই নেন ভারতীয় বংশোদ্ভুত জয় মুন্দ্রা। ওই জোড়া ধাক্কা সামলানোর দায়িত্ব যাঁদের কাঁধে ছিল সেই ঈশান কিশন ও অধিনায়ক শ্রেয়স আইয়ারও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন। শ্রেয়স আইয়ারের স্টাম্প ছিটকে দিয়ে টিম ইন্ডিয়াকে রাম ধাক্কা দেন জয় মুন্দ্রা। ১০ রান করে আউট হন শ্রেয়স। অকারণে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে যান ঈশান (১২)। ৩৫ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে ভারত।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে তিলক বর্মা ও অক্ষর পটেল খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। আট ওভার শেষে যখন ভারতের রান চার উইকেট হারিয়ে ৫৪, তখনই ঝেঁপে বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ রাখেন আম্পায়াররা।  খানিকবাদে ফের খেলা শুরু হয়। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৬৬। ১২তম ওভারে অক্ষর পটেলকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন ম্যাট হোলার্ড। ১৭ বলে ১৪ রান করে ফেরেন অক্ষর। এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে তিলক ও শিবম দুবে ১৪.২ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে আক্রমণে এসে হাত খুলে খেলতে থাকা শিবম দুবেকে (১৫ বলে ২০) ফিরিয়ে ভারতের জয়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেন ম্যাথু হামফ্রেজ। একা কুম্ভ হয়ে লড়তে থাকা তিলক বর্মা ১৮তম ওভারে ম্যাট হোলার্ডের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু পরের বলেই লিয়াম ম্যাকার্থির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি করেন ৪৫ বলে ৫৫। তিলকের আউটের সঙ্গে সঙ্গেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। হোলার্ডের ওভারের পঞ্চম বলে ফিরে যান সূর্যাংশ শেগড়ে (২)-ও। ৯ নম্বরে ব্যাট করতে নামা হর্ষিত রানা মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ১৯তম ওভারে ছয় মুন্দ্রার বলে পর পর চার ও ছক্কা হাঁকান। শেষ ওভারে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০ রান। হর্ষিত একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ ওভারে হ্যারি টেকটরের পঞ্চম বলে তিনি সাজঘরে ফেরেন (১০ বলে ২১)। শেষ বলে ভারতের জয়ের জন্য  দরকার ছিল আট রান। ছক্কা হাঁকান প্রিন্স যাদব। শেষ পর্যন্ত এক রানে হার স্বীকার করতে হয় বিশ্বজয়ীদের।

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর