আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে চমক দিয়েছে কেপ ভার্দে । ঠিক যেন রুপকথার গল্প লিখেছে। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউট পর্বে মাঠে নামার আগেই বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেস। সাফল্যের মাঝেই মেন্ডেসের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনার তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ। 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে ফিফা সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল কেপ ভার্দে। সেই সময় নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন স্থানীয় এক ব্রাজিলিয়ান মহিলাকে কেপ ভার্দে দলের দোভাষী হিসেবে নিয়োগ করেছিল। ওই মহিলা অভিযোগ করেছেন, গত ২৭ মার্চ অকল্যান্ডে দলের হোটেলে একটি কাজের বৈঠকের কথা বলে তাঁকে ডাকা হয়। পরে কাজ ও আড্ডা শেষে তিনি নিজের ঘরে ফিরে গেলে রায়ান মেন্ডেস সেখানে গিয়ে তাঁকে শারীরিক ভাবে নির্যাতন ও ধর্ষণ করেন। মহিলার দাবি, চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষায় শরীরে আঘাতের একাধিক চিহ্নও মিলেছে।

নির্যাতিতা মহিলা, চিকিৎসা সংক্রান্ত নথি ও ফরেনসিক প্রমাণসহ ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, গত এপ্রিল থেকেই ঘটনাটির তদন্ত চলছে। যদিও এখনও পর্যন্ত মেন্ডেসের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি। গত ১০ মে ওই মহিলা এবং তাঁর স্বামী ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আইনি নোটিশ পাঠিয়ে মেন্ডেসকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান। অন্যদিকে ফিফা জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে তদন্ত চলায় এ বিষয়ে ফিফা বা কেপ ভার্দে কোনও মন্তব্য করতে চায়নি।

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা