বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের আরও এক প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তাঁর বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। 

অভিযুক্তকে রবিবার (২৮ জুন) মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।  তোলাবাজি, হুমকি ও অস্ত্র আইনে শামস ইকবালের বিরুদ্ধে মামলার  রুজু হয়েছে। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর  শামস ইকবাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ২০২৩ সালে দায়ের হওয়া একটি তোলাবাজির মামলায় তদন্তের  নেমে তাঁকে  গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানতে  ধৃতকে জিজ্ঞাসাবাদ  করা হচ্ছে। সেই সঙ্গেই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  তবে  শামস গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে এবার কি তাহলে ফিরহাদ হাকিমের পালা?  

আরও পড়ুন: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে বলেই জানিয়েছেন। তার পর থেকেই বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা। এখনও পর্যন্ত পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।   

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণেও ভারী বৃষ্টির সম্ভাবনা

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা