৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

মহারাষ্ট্রের নাসরাপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ-খুনের মামলায় ৬৫ বছর বয়সী অভিযুক্ত ভীমরাও কাম্বলেকে মৃত্যুদণ্ড দিল পুণের দায়রা আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচিত শাস্তি! মহারাষ্ট্রের নাসরাপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ-খুনের মামলায় ৬৫ বছর বয়সী অভিযুক্ত ভীমরাও কাম্বলেকে মৃত্যুদণ্ড দিল পুণের দায়রা আদালত। ধর্ষণ নিয়ে এত প্রতিবাদের পরেও দেশজুড়ে ধর্ষণের ঘটনা অব্যাহত। পুরুষদের যৌন লালসা থেকে রেহাই পাচ্ছে না সদ্যোজাত থেকে বয়স্করা কেউ। ঘটনাটি ঘটেছিল, গত ১ মে। যখন শিশুটি গ্রীষ্মের ছুটিতে তহসিলের নাসরাপুরে তাঁর মামাবাড়িতে ঘুরতে গিয়েছিল। সেই দিনই বিকেল ৩-৪টে নাগাদ নবজাতক বাছুর দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে গোয়ালঘরে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিটি। এরপর সে গোয়ালঘরের মধ্যেই শিশুটির উপর পাশবিক অত্যাচার চালায়। তাঁকে ধর্ষণ করে। এরপর প্রমাণ লোপাটের জন্যে তাঁকে হত্যা করে। ঘটনার পরপরই পুণে গ্রামীণ পুলিশ ভীমরাও কাম্বলেকে গ্রেফতার করে।

তবে এই ঘটনায় মহারাষ্ট্র জুড়ে অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তোলা হয়। তদন্ত শেষে গত সপ্তাহে, পকসো আইনের অধীনে ভীমরাও কাম্বলওকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। আজ চূড়ান্ত রায় ঘোষণার সময় বিচারপতি দণ্ডাদেশের কারণগুলোও পড়ে শোনান। পুণে সেশনস কোর্টে কড়া নিরাপত্তার মধ্যে শুনানিটি অনুষ্ঠিত হয়। মামলাটি ব্যাপক জনদৃষ্টি আকর্ষণ করায় আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। আদালতের বাইরে সমাজকর্মী ও ভুক্তভোগীর পরিবারের সমর্থকেরা ন্যায়বিচারের দাবিতে জড়ো হন। কঠোর শাস্তির দাবিতে পোস্টার প্রদর্শন করে, শিশুটির জন্য ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন। শুনানির সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

মামলার শুনানির সময়ে চরম বর্বরতা এবং অপরাধের অমানবিক প্রকৃতির কথা উল্লেখ করে আইনজীবী যুক্তি দেয় যে, মামলাটি ‘বিরলতম’ বিভাগের অন্তর্ভুক্ত এবং এর জন্য মৃত্যুদণ্ড প্রাপ্য। দোষী পার পেয়ে গেলে এই ঘটনার সংখ্যা আরও বাড়বে। এরপর বিচারক এস আর সালুংখের আদালত পর্যবেক্ষণ করে মামলার চূড়ান্ত রায় হিসেবে দোষীর মৃত্যুদণ্ডের ঘোষণা করে। যদিও দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও অভিযুক্ত দাবি করে যাচ্ছে যে, সে অপরাধটি করেনি। 

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ