মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বোলদেপোতা এলাকায় দুই মাসের শিশু ফিজা মণ্ডলের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা তাজউদ্দিন মণ্ডল কর্মসূত্রে ওড়িশায় রয়েছেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন শিশুটির মা। দাদু ও ঠাকুমা পাশের বাড়িতে গিয়েছিলেন। বারান্দার খাটে শিশুটিকে শুইয়ে তার মা বাথরুমে যান। ফিরে এসে দেখেন, খাটে শিশুটি নেই। বারান্দার গেটও খোলা ছিল। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালানোর সময় বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেয়। কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

ঘটনায় হাসনাবাদ থানায় পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার তথ্য সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশের অনুমান।

 

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী