খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর ২৪ পরগনার বসিরহাটে ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের প্রভাবশালী নেতা শাহানুর মণ্ডল। ২০২০ সালে বসিরহাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সহ-সভাপতি প্রশান্ত ঘোষের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের নভেম্বর মাসে গভীর রাতে বাশঝাড় সংলগ্ন এলাকায় প্রশান্ত ঘোষকে ডেকে নিয়ে যাওয়া হয়।  সেখানে প্রথমে লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে অন্য একটি মামলায় এসওজি-র হাতে গ্রেফতার হওয়ার পর শাহানুর মণ্ডল টানা ১০ দিন হাসনাবাদ থানার পুলিশ হেফাজতে ছিলেন। সেই মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। আদালত তাঁকে আরও ১০ দিনের জন্য বসিরহাট থানার পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর মধ্যেই পুরনো হামলার ঘটনায় নতুন করে খুনের চেষ্টার মামলা রুজু হওয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আহত প্রশান্ত ঘোষের দাবি, সেই সময় শাহানুর মণ্ডলের স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং তিনি সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনৈতিক মতবিরোধের কারণে সম্পর্কের অবনতি হয়। তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানাতেই পরিকল্পনা করে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন প্রশান্ত। তাঁর দাবি, এই ঘটনায় শাহানুর মণ্ডল সরাসরি জড়িত। যদিও এই অভিযোগ নিয়ে এখনও শাহানুর মণ্ডল বা তাঁর আইনজীবীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে