জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তারাতলার গুদাম বিপর্যয়ের রেশ কাটেনি। সেই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন শ্রমিক। এবার আরও এক নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে বিপত্তি। তবে এবার কলকাতা কয়েক হাজার কিলোমিটার দূরে রাজস্থানের জয়পুরে ঘটেছে ঘটনাটি। সেখানকার একটি নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে অনুমান করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।    

আজ, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের আজমেঢ় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারীর দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এনডিআরএফ ও এসডিআরএফও ঘটনাস্থলে পৌঁছেছে।  জেলাশাসক সন্দেশ নায়েক তিন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: ৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়পুরের তালা মোড়ের কাছে একটি নর্দমা খোঁড়ার কাজ চলছিল। অতিরিক্ত মাটি খোঁড়ার কারণে পাশে থাকা  নির্মীয়মাণ একটি ভবনের দেওয়াল হঠাৎ করে ধসে পড়লে শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চান্দোয়াজি থানার পুলিশ জানিয়েছে, তালা মোড় এলাকার ওই দুর্ঘটনায় কুড়ি জনেরও বেশি শ্রমিকের পাঁচিলের দেওয়াল চাপা পড়ে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রশাসনের তরফে উদ্ধার কাজ চলছে। প্রশাসনকে সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারা। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্যের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা