‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

চরম বিতর্কের মুখে অভিনেতা অজয় দেবগনের আসন্ন চলচ্চিত্র 'চৌহান'। মুক্তির আগেই আইনি বিপাকে জড়ালেন এই ঐতিহাসিক চলচ্চিত্রটির নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম বিতর্কের মুখে অভিনেতা অজয় দেবগনের আসন্ন চলচ্চিত্র ‘চৌহান’। মুক্তির আগেই আইনি বিপাকে জড়ালেন এই ঐতিহাসিক চলচ্চিত্রটির নির্মাতারা। ছবিতে রাজপুত ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা (ক্ষত্রিয় পরিষদ)। এছাড়া ছবির নাম ‘চৌহান’ রাখা হয়েছে বলেও তাঁরা নির্মাতা এবং অজয় দেবগনের সমালোচনা করেছেন। সংগঠনটির মতে, চলচ্চিত্রটিতে তথ্যগত অসঙ্গতি রয়েছে। ছবিতে ঐতিহাসিক ঘটনাগুলিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যা দর্শকদের বিভ্রান্ত করতে বাধ্য। রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

পরিষদের আরও দাবি, নির্মাতারা যেন ছবিতে রাজপুত শাসকদের ঐতিহ্যকে সম্মান করেন। নয়তো এই ছবি রিলিজ করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হবে। কারণ ঐতিহাসিক তথ্যের যেকোনও বিকৃতি রাজপুত সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানবে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিয়ে মানুষকে ভুল তথ্য দেওয়া বেআইনি। জানা যাচ্ছে, চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র এবং কিছু ঐতিহাসিক ঘটনার দৃশ্য নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই ক্ষত্রিয় পরিষদ চলচ্চিত্রটির মুক্তি দেওয়ার আগে নির্মাতাদের ইতিহাস বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে।

 

তাঁরা আরও হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবিদাওয়া না মানলে নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ছবির মুক্তি বন্ধ করার উদ্দেশ্য নয়। তাঁরা ছবিতে রাজপুত ইতিহাস সম্পর্কে ঠিকঠাক তথ্য দেওয়ার দাবি জানিয়েছেন। যাতে ছবি মুক্তির পর কোনও বিক্ষোভ না হয়। পরিষদ আরও পরামর্শ দিয়েছে যে, যেকোনও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। তবে ক্ষত্রিয় মহাসভার এই দাবিগুলির এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ছবির নির্মাতারা। তবে ছবিতে আদৌ কোনও পরিবর্তন আনা হবে কিনা তা নির্মাতাদের জবাবে জানা যাবে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। তিনি তাঁর বাবার জন্মবার্ষিকীর দিন ছবিটির টিজার প্রকাশ্যে এনেছেন। ছবিটির আগামী ১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

আইনি বাধা, ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত