ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর গোলেই শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিয়েছে নরওয়ে। চলতি বিশ্বকাপে এ নিয়ে পাঁচটি গোল করে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেদের সঙ্গে  গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন আর্লিং হলান্ড। । আগামী রবিবার (৫ জুলাই) শেষ আটে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে তাঁর দল নরওয়ে। কিন্তু ওই ম্যাচে জয়ের সম্ভাবনা যে ক্ষীণ তা নিজের মুখেই স্বীকার করে নিলেন আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের নায়ক।

মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হলান্ড বলেন, ‘ব্রাজিলকে হারিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আমাদের খুবই ক্ষীণ। শেষ ষোলোর লড়াইটা মোটেও সহজ হবে না। আমরা শেষ পর্যন্ত পারব কি না, তা জানি না। তবে আমরা পুরোদমে লড়াই করার জন্য প্রস্তুত। দীর্ঘ সময় ধরেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। তবুও ওই ম্যাচে ব্রাজিলই হট ফেভারিট।’

আইভরি কোস্টের বিরুদ্ধে ৮৬ মিনিটে আর্লিং হলান্ডের দুরন্ত গোলই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ডালাস স্টেডিয়ামে  হাজির নরওয়ের বাঁধভাঙা উ‍ৎসবে মেতে ওঠেন। মাঠের ঘাসের ওপর বসে পড়েন ফুটবলাররা। এরপর মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে তাল মিলিয়ে পুরো দল মেতে ওঠে তাদের বিখ্যাত ‘ভাইকিং রোয়িং’ (নৌকা বাওয়ার ভঙ্গি) উদযাপনে। দলের মধ্যে এমন ঐক্যের সম্পর্ক নিয়ে ম্যাচের নায়ক হলান্ড বলেন, ‘দেশের মানুষ এখন উ‍ৎসবে মাতোয়ারা। দেশের মানুষের সমর্থন এবং আমাদের দলের এই ঐক্যই মাঠে ভাল পারফর্ম করতে সাহায্য করে।’

নরওয়ের তারকা ফুটবলার মুখে ব্রাজিলকে হট ফেভারিট বললেও ফুটবল ইতিহাসের পরিসংখ্যান কিন্তু সেলেসাওদের জন্য এক বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। বিশ্ব ফুটবলে নরওয়েই একমাত্র দল, যারা একাধিকবার মুখোমুখি হয়েও ব্রাজিলের কাছে কখনও হারেনি। আগে চার বার মুখোমুখি হয়েছে দুই দল। দু’বার জয় পেয়েছে নরওয়ে। দু’বার ম্যাচ অমীমাংসিত থেকেছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে, যেখানে ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের পেনাল্টিতে ২-১ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছিল নরওয়ের ‘গোল্ডেন জেনারেশন’।

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

আজকের রাশিফল: কারও কথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিপদ হতে পারে…

জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

এমবাপের রেকর্ড গড়া গোলে সুইডিশদের বিধ্বস্ত করে শেষ ষোলোয় ফ্রান্স

হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?