বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বছর ধরে সুইডেনে একটি মজার রীতির প্রচলন রয়েছে। সে দেশে প্রতি বৃহস্পতিবার দুপুরের খাবারের পর পরিবারের সকলে খান প্যানকেক। এটিকে সাধারণত পরিবেশন করা হয় ডেজার্ট হিসেবে । সুইডেনে প্যানকেক আসলে ‘পানকাকোর’ নামে পরিচিত। সুইডেনে প্যানকেক দেখতে অনেকটা আমেরিকান প্যানকেক ও ফরাসি ক্রেপের মাঝামাঝি ধরনের। এটি পাতলা এবং হালকা মুচমুচে হয়। দেরি না করে বানিয়ে ফেলুন সুইডিশ প্যানকেক।

উপকরণ

১ কাপ ময়দা

৩টি ডিম

২ টেবিল চামচ মাখন

আড়াই কাপ ফুলক্রিম দুধ

সামান্য লবণ

সাজানোর জন্য পছন্দমতো ফল বা জ্যাম

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটি নিন। তাতে ময়দা ও লবণ ভালভাবে মেশান। এরপর তাতে অল্প অল্প করে দুধ ঢেলে নাড়তে থাকুন যেন ব্যাটারে কোনও দলা না থাকে। তারপর ফেটানো ডিম মিশিয়ে আরও একবার ভালভাবে নাড়াচাড়া করুন। তারপর মিশ্রণটিকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার মাঝারি আঁচে একটি নন-স্টিক ফ্রাইপ্যান গরম করে তাতে সামান্য মাখন ব্রাশ করে নিন। তারপর এক হাতা ব্যাটার ঢেলে প্যানটি হালকা ঘুরিয়ে নিন। এতে ব্যাটার সমানভাবে ছড়াবে। দু’পিঠ সোনালি করে ভেজে নিন। সবশেষে গরম-গরম প্যানকেকগুলো পরিবেশন করুন পছন্দের কোনও ফল বা জ্যামের সঙ্গে। 

রিয়েলিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতি মুন্সীর গোপন চ্যাটের স্ক্রিনশট ফাঁস

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী