‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘লেখাপড়া করে যে/ গাড়ি-ঘোড়া চড়ে সে।’ তাই ছোট্টবেলা থেকে বইখাতা হাতে স্কুলমুখী হয় মানবসন্তানরা। তবে এবার মানব সন্তানদের জন্য নয়, মানবসদৃশ রোবটের জন্য বিদ্যালয় চালু হল চিনে। শি জিনপিংয়ের দেশের পূর্বাঞ্চল ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে চালু হয়েছে ‘হাংঝৌ রোবট স্কুল’। এটিই চিনের প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল। আর ওই স্কুলে অন্যান্য পড়ুয়াদের মতোই টাই-ইউনিফর্ম হাজির হয়ে শিক্ষাগ্রহণ করছে রোবটরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘হাংঝৌ রোবট স্কুলে’ মানবসদৃশ রোবটরা স্কুলের শিক্ষার্থীদের মতো টাই পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে। টেবিল টেনিস খেলছে, পিয়ানো অনুশীলন করছে এবং বাস্কেটবল খেলায় অংশ নিচ্ছে। বিদ্যালয়টিতে রোবটদের জন্য চারটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এগুলো হল-প্রযুক্তি, সেবাযত্ন (নার্সিং), শিল্পকলা এবং ক্রীড়া। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব কোর্সের উদ্দেশ্য হলো রোবটগুলোর সামগ্রিক দক্ষতা ও বাস্তব কর্মক্ষমতা বৃদ্ধি করা। রোবটগুলোর শারীরিক সমন্বয়, পরিবেশ বোঝার ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

স্কুল পরিচালন সমিতির তরফে নোবলিফট গ্রুপের নির্বাহী সভাপতি শু সংগুই সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘শুধু যান্ত্রিক কাজ শেখানোই নয়, বরং ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বহুমাত্রিক দক্ষতা অর্জনের লক্ষ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি, রোবট স্কুল থেকে প্রশিক্ষণ সম্পন্ন করার পর আমাদের রোবটগুলো বাস্তব লজিস্টিকস পরিবেশে কাজ করতে সক্ষম হবে। তারা বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধান করতে পারবে এবং বিস্তৃত পরিসরের কর্ম দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারবে।’ প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে এই ধরনের প্রতিষ্ঠান ভবিষ্যতের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিন ইতিমধ্যে শিল্প উৎপাদন, গুদাম ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং জনসেবামূলক খাতে মানবসদৃশ  রোবট ব্যবহারের ওপর জোর দিচ্ছে। মানবসদৃশ রোবট উন্নয়নের ক্ষেত্রে আস্ত স্কুল চালু চিনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

১৯ বছর বয়সে মা হওয়ার ইচ্ছে, প্রথম সন্তান গর্ভস্থ অবস্থাতেই মারা যায় গওহর খানের

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা