বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া থেকে বুধবার (১ জুলাই) রাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে উঠেছে তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি ক্রয়-সহ একাধিক অভিযোগ। এবার দেবরাজের অর্থনৈতিক কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্তে নামতে পারে ইডি। সূত্রের খবর ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদ ছিলেন। সূত্রের খবর, ইডি দেবরাজের বিরুদ্ধে ইসিআইআর (এফআইআর) দায়ের করে আলাদা তদন্ত শুরু করতেও চাইছে।  দিল্লি থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে তদন্তপ্রক্রিয়া ও বাকি পদক্ষেপ। ইতিমধ্যেই দেবরাজ এবং অদিতি মুন্সির বিরুদ্ধে সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে  তদন্ত শুরু করেছিল পুলিশ। ইডি সূত্রে  জানা গিয়েছে, অনেক দিন ধরেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি চলছিল। তাঁর বিপুল সম্পত্তির পরিমাণ এবং সেই সম্পদের উৎস দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিল। একজন কাউন্সিলর হিসেবে কাজ করে কীভাবে এত বড় অঙ্কের সম্পত্তির মালিক হলেন  তা নিয়েও একাধিকবার উঠেছে প্রশ্ন । তদন্তকারীরা সন্দেহ করছে তৃণমূল নেতার আয় ও সম্পত্তি নিয়ে দেওয়া তথ্যের সঙ্গে প্রকৃত সম্পদের মধ্যে   অমিল রয়েছে। সেটাই তদন্ত করে দেখতে চাইছে ইডি। 

আরও পড়ুন: ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

আরও অভিযোগ উঠেছে, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন। এই সব কিছুর তদন্ত করতে চায় ইডি। জানা গিয়েছে,  প্রয়োজনে রাজ্য পুলিশের কাছ থেকে  দেবরাজকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।       

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

লাগাতার বৃষ্টির জেরে নেমেছে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি