দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আজ, বৃহস্পতিবার দিল্লিতে সেই ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ-ও করেন ঋতব্রত-সন্দীপন সাহারা। কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত দুই বিধায়ক কীভাবে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গেলেন? এমনকি তাঁদের সঙ্গে কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেখা করলেন? সেই বিষয়ে প্রশ্ন তুলল কালীঘাট তৃণমূল। সাংবাদিক বৈঠকে কালীঘাট-পন্থী তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, ‘দল থেকে ঋতব্রত-সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কীভাবে তাঁদের সঙ্গে দেখা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনও স্বীকৃতিপ্রাপ্ত দলের  প্রতিনিধিই একমাত্র নির্বাচন কমিশনে চিঠি দিতে পারেন কিংবা দেখা করতে যান। কিন্তু ঋতব্রত-সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল থেকে। একটা টুটফুটিয়া গোষ্ঠী আচমকাই চলে গেল কমিশনে। আর সেখানে গিয়ে তৃণমূলের নাম-প্রতীকের দাবি জানাল। এটা লজ্জার। গোটা দেশ দেখল, আজকে যা ঘটল।’ 

আরও পডুন: বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস,গ্রেফতার ১

তিনি আরও বলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে সাক্ষাতের বিষয়ে কোনও চিঠি দেওয়া হয়নি। যাঁরা কমিশনে গেলেন তাঁরা তৃণমূল থেকে বহিষ্কৃত।’ আসল তৃণমূল কারা? এই দাবিতেই দড়ি টানাটানি চলছে কালীঘাটের নেতৃত্ব ও ঋতব্রতদের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে। তার মাঝেই এদিন জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নাম ও প্রতীকের দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত-অরূপ রায়রা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ঘাসফুলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরমে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমরাই আসল তৃণমূল। তাই প্রতীক, তহবিল নিয়ে প্রশ্ন উঠছে কেন? ওটা আমাদের কাছেই থাকছে। কোনও রকম বিতর্কের প্রশ্নই নেই। দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক আমাদের সঙ্গে। প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে। কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। আমরা প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনের কাছে জমা দিয়েছি। আশা রাখি, কমিশনের তরফ থেকে দ্রুত ডাক পাব।’

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস,গ্রেফতার ১

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত