হৃদয়বিদারক মুহূর্ত! প্রকাশ্যে খামেনেইয়ের ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনির শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে । গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের হামলায় নিহত হন খামেইনি ও তাঁর পরিবারের একাধিক সদস্য। ইরানের পতাকায় মোড়ানো এবং উপরে তাঁর কালো পাগড়ি রাখা খামেনেইয়ের কফিনটি কমপ্লেক্সের ভেতরে নিয়ে আসা হয়। পাশে তাঁর মৃত আত্মীয়দের মরদেহও রাখা হয়েছিল, যার মধ্যে ছিল খামেনেইয়ের ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিনটিও। সেই ছবি সামনে এসেছে।

ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য  খামেনেইয়ের দেহ শুক্রবার (৩ জুলাই) তেহরানে নিয়ে আসা হয়েছে । টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগ সদস্যই খামেনেইয়ের প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন বলে জানা গিয়েছে। সাড়ে তিন দশক ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।  তবে এই সবের মধ্যে ইরানের সকল মানুষের মন ভেঙেছে খামেনেইয়ের ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির কফিন।

ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি চোখের জল ধরে রাখতে পারেননি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানান, পুরো অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৬ টা থেকে সাধারণ মানুষের জন্য তেহরানের প্রার্থনাস্থলের গেট খুলে দেওয়া হয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক