বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার রান্না শুধু সে দেশের মানুষের কাছেই নয়, বিশ্বের নানা প্রান্তের খাদ্যপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। সুস্বাদু পদ, চিজ, তাজা সবজি এবং সহজ অথচ অনন্য স্বাদের সংমিশ্রণ আর্জেন্টাইন খাবারকে করেছে বিশেষ আকর্ষণীয়। বাঙালিদেরও অনেকেই এই দেশের নানা পদ পছন্দ করেন এবং ঘরেই নতুন স্বাদের রান্না তৈরি করার চেষ্টা করেন। তাই একঘেয়ে রান্না থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের খোঁজে থাকলে, আর্জেন্টিনার জনপ্রিয় কিছু রেসিপি হতে পারে আপনার নতুন চমক। তেমনই একটি পদ হল ডুলসে দে লেচে আলফাহোরেস। জেনে নিন রেসিপি- 

উপকরণ

ময়দা: ১ কাপ (১২৫ গ্রাম)

কর্নস্টার্চ: ১ কাপ (১২০ গ্রাম)

বেকিং পাউডার: ১ চা চামচ

বেকিং সোডা: আধ চা-চামচ

মাখন: ১০০ গ্রাম (গলানো)

চিনি:  ১০০ গ্রাম 

ডিমের কুসুম: ২টি

ভ্যানিলা এসেন্স: ১ চা–চামচ

লেবুর খোসা: কুঁচি ১ চা চামচ  

ডুলসে দে লেচে: ১ কাপ (প্রায় ৩০০ গ্রাম)

শুকনো কোরানো নারকেল: আধ কাপ

গুঁড়ো চিনি 

পদ্ধতি

একটি বাটিতে ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে গলা মাখন ও চিনি ফেটিয়ে নিন। দেখতে হবে অনেকটা ক্রিমের মতো । এরপর তাতে ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স ও লেবুর খোসা কুঁচি মিশিয়ে নিন। তারপর ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার ও বেকিং সোডার মিশ্রণ  ধীরে ধীরে যোগ করে নরম ডো তৈরি করুন। ডো ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর ডো আধা সেন্টিমিটার পুরু করে বেলে ছোট ছোট চাকতির আকারে কেটে নিন। সেটি বেকিং ট্রেতে সাজিয়ে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০-১২ মিনিট বেক করুন। নিচের অংশ হালকা সোনালি হলে বের করে পুরোপুরি ঠান্ডা করে নিন। এবার একটি বিস্কুটের ওপর ১-২ চা চামচ ডুলসে দে লেচে লাগিয়ে নিন। তার উপর আরেকটি বিস্কুট দিয়ে স্যান্ডউইচের মতো চেপে দিন। পাশের অংশগুলো কোরানো নারকেলে গড়িয়ে নিন। চাইলে ওপরে সামান্য চিনি গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করতে পারেন। চা বা কফি পরিবেশন করুন নরম, মাখনের স্বাদযুক্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এই মিষ্টি।  

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে