বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ইরানে ভিড় জমিয়েছেন লক্ষ্য লক্ষ্য শোকাহত মানুষ। প্রিয় নেতাকে বিদায় জানানোর সময় চোখের জল আটকে রাখতে পারেননি কেউ।  বাবাকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন খামেনির তিন পুত্র। তবে এই সব কিছুর মধ্যেই একজনের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষাধিক মানুষ ও পরিবারের বাকি সদস্যরা উপস্থিত থাকলেও দেখা যায়নি খামেনির আরেক পুত্র তথা উত্তরাধিকারী মোজতবা খামেনিকে। এই ঘটনাই মোজতবার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।  তবে অনেকেই আবার বলছেন প্রাণহানির আশঙ্কাতে মোজতবা বাইরে আসছেন না। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা  গিয়েছে তেহরানে বিশাল ধর্মীয় চত্বর ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায়  শেষকৃত্যের অনুষ্ঠানে নামাজ পড়ার সময় আলী খামেনির তিন ছেলে মোস্তফা, মেইসাম ও মাসুদ খামেনি তাদের বাবার কফিনের পেছনে দাঁড়িয়ে আছেন। শেষকৃত্যে যোগ দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)  প্রধান আহমদ ভাহিদি। তবে মোজতবা খামেনেইয়ের অনুপস্থিতি ছিল বেশ লক্ষণীয়, কারণ তিনি মার্চ মাসে তার  বাবার  স্থলাভিষিক্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছিলেন।  

আরও পড়ুন: ‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

ইরানি প্রশাসনের দাবি, নিরাপত্তাজনিত কারণে মোজতবা শেষকৃত্যে যোগ দেননি। সাম্প্রতিক যুদ্ধের পর তাঁকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত হুমকির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও তাঁর অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। উল্লেখ্য, সকলে যাতে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে পারে তাই ইরানের পতাকায় মোড়ানো কফিনটি রাখা হয়েছে প্রকাশ্যে । পাশে রয়েছে  হামলায় নিহত তাঁর চার আত্মীয়ের কফিন। সেখানে  রয়েছে খামেনির ১৪ মাসের নাতনির ছোট্ট কফিনও।    

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

১৪ বছরেও মেলেনি বিচার! ছেলের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে তৃতীয়বার বিয়ে সারলেন আমির খান