জীবনের শেষ বিশ্বকাপে শূন্য হাতে ফিরলেন রোনাল্ডো, শেষ আটে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের শেষ বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সোমবার (৬ জুলাই) রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেল পর্তুগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেছেন মিকেল মেরিনো। যোগ্য দল হিসেবেই শেষ আটে উঠল স্প্যানিশরা।

এদিন রাতে ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্পেন ও পর্তুগাল। লামিনে ইয়ামাল-মিকেল ওইয়ারজাবালরা যেমন পর্তুগালের রক্ষণের খেলোয়াড়দের পরীক্ষা নিয়েছেন, তেমনই প্রতি আক্রমণ থেকে স্পেনের রক্ষণ ভেদ করার চেষ্টা চালিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাকে একা পেয়েও বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন মিকেল ওইয়ারজাবাল। এর তিন মিনিট বাদে ১২ মিনিটে রোনাল্ডোর শট ঠেকিয়ে দলের নিশ্চিত পতন রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ১৭ মিনিটে স্পেনের আক্রমণে পরপর দুবার সেভ করে দলকে রক্ষা করেন পর্তুগিজ গোলরক্ষক। প্রথমে রদ্রি বল নিয়ে ডানদিকে থাকা লামিন ইয়ামালকে লক্ষ্য করে পাস বাড়ান। বাঁ পায়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন ইয়ামাল, তবে তা প্রতিহত করেন দিয়েগো কস্তা। ফিরতি বলে ফের শট নেন আলেক্স বায়েনা। কিন্তু এবারও স্পেনকে হতাশ করেন কস্তা। দুর্দান্ত এক সেভে রুখে দেন সেই প্রচেষ্টাও। ম্যাচের ৩৯ মিনিটে  জোয়াও ফেলিক্সের হেড স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন ফিরিয়ে দেন। এর পর বক্সের ভেতর দারুণ একটি অ্যাক্রোবেটিক প্রচেষ্টা নেন রোনাল্ডো।  তবে সেটিও ঠেকিয়ে দেন সিমন। ৪১ মিনিটে নুনো মেন্দেসের জোরাল শট পেদ্রো পোরোর গায়ে লেগে ক্রসবারে আঘাত করে ফিরে আসে।গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় স্পেন। লামিনে ইয়ামালদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পর্তুগালের রক্ষণ ভাগ। তবে বাধার প্রাচীর গড়ে তুলেছিলেন দিয়েগো কস্তারা। ৫৬ মিনিটে জোর ধাক্কা খায় পর্তুগাল। ইয়ামালকে কার্যত নজরবন্দি করে রাখা নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর বদলে মাঠে নামেন নেলসন সেমেদো।  ৬২ মিনিটে পেদ্রির শট প্রতিহত হয়। .হাইড্রেশন ব্রেকের পরেই জোড়া বদল করেন পর্তুগাল কোচ।  জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে তুলে নিয়ে নামান রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালতকে। ৭৩ মিনিটে ইয়ামালের দুর্দান্ত ফ্রি-কিক কর্নারের বিনিময়ে বাঁচান পর্তুগিজ গোলরক্ষক কস্তা। ৭৯ মিনিটে দানি অলমোর গোলমুখী শট শেষ মুহূর্তে স্লাইড করে আটকে দেন রুবেন দিয়াস। পর্তুগালের রক্ষণ তখনও অটুট। ৯০ মিনিট শেষ হওয়ার সবাই যখন ধরে নিয়েছিলেন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে ম্যাচ, তখনই সব হিসেব উল্টে দিলেন স্পেনের মিকেল মেরিনো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি-কিক থেকে ফাবিয়ান রুইস বল বাড়ান ফেরান তোরেসকে। তোরেসও কোনও ভুল করেননি, তাঁর পাসে দিয়োগো কস্তাকে একা পেয়ে যান মেরিনো। বাঁ পায়ের নিচু শটে বল জড়িয়ে দিতে কোনও অসুবিধা হয়নি বদলি নামা এই মিডফিল্ডারের। গোল খেয়ে মাথায় হাত দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাকি আট মিনিট মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পাননি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন মাঠে রেখেই ডাগ আউটে ফিরতে হয় পর্তুগিজ তারকাকে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪