পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর রাতে শহরে সুষ্ঠুভাবে ঠাকুর দেখা ও নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজর রয়েছে পুলিশের। নিয়ম লঙ্ঘন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও অভব্য আচরণ, মদ খেয়ে গাড়ি চালানো ও ট্রাফিক আইন ভাঙার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। একাধিক বিষয়ে নিয়ম লঙ্ঘনের জন্য পঞ্চমীতে ৩৩৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লালবাজার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। চতুর্থী থেকেই প্যান্ডেলগুলিতে ভিড় জমতে শুরু করে, যা পঞ্চমীতে আরও বেড়ে যায়, এর ফলে পুরো শহরজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

আরও পডুন: জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাইকে হেলমেট না পরে তিনজন সফর করায় গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। পঞ্চমীর রাতে গ্রেফতার করা হয়েছে এত সংখ্যক ব্য়ক্তিদের। হেলমেট ছাড়া গাড়ি চালানোর দায়ে মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিপজ্জনক বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে আরও ৬৫ জনকে আটক করা হয়েছে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে। বাকি ৮১ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মহিলাদের নিরাপত্তার কথা মাথাতে রেখে বাড়তি নজরদারি চালানো হচ্ছে লালবাজারের তরফে। চলতি বছরে কলকাতায় ২,৯৮১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৪০০টিরও বেশি। বিভিন্ন এলাকায় ছোট মণ্ডপগুলির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রতিটি মণ্ডপে চার থেকে আটজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। যারা একজন সার্জেন্ট অথবা সহকারী এএসআই-র তত্ত্বাবধানে কাজ করছেন।

নিরাপত্তা ব্যবস্থা আরও বিস্তৃত করার লক্ষ্যে, কলকাতা পুলিশ দুটি পর্যায়ে ২০টি ‘হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড’, ১০টি ‘স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড’ এবং ৩০টি ‘পুলিশ কন্ট্রোল রুম মোবাইল ভ্যান’ মোতায়েন করেছে শহরজুড়ে।

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪