Bangladesh: ১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ নিষিদ্ধ

এখন থেকে দেশে কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ১৪ বছর বয়সী শিশুদের কাজে নিয়োগ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শিশু শ্রম রুখতে এবার লঠোর পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগের উপরে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। এখন থেকে দেশে কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ১৪ বছর বয়সী শিশুদের কাজে নিয়োগ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। যদিও কী ধরনের সাজা দেওয়া হবে, তা নিয়ে এদিন বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের (ক্যাবিনেট) সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ বেআইনি। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ আইএলও’র সিদ্ধান্তকে মেনে চলার অঙ্গীকার করেছে। তবে আমরা মনে করছি দেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ না করাই উপযুক্ত। তাই বাংলাদেশে এখন থেকে ১৪ বছরের কম বয়সী শিশুদের নিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ১৪ বছরের কম বয়সী কোনও শিশুকে চাকরি দিলে কী শাস্তি হবে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’

পাশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আনা রফতানি নীতি ২০২১-২০২৪-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা