দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রায় একবছর বাদে দেশে ফিরেলন সুইটি বিবি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জয়ের হাসি ফুটল তাঁদের পরিবারে। দুই নাবালক সন্তানকে নিয়ে আজ, বুধবার দেশে ফিরেছেন সুইটি বিবি। এরপর বীরভূমে নিজের গ্রাম পাইকরের উদ্দেশ্যে দুই সন্তানকে নিয়ে রওনা দেবেন তিনি। গত বছরের জুন মাসে বাংলাদেশি সন্দেহে সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তানকে দিল্লি থেকে আটক করে পুলিশ। তারপরে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তারপরেই বিজিবির তরফে প্রথম আটক করা হয় সুইটি বিবিকে। সেখান থেকে বাংলাদেশের জেলে বন্দি হন তিনি। তারপর থেকেই দেশে ফেরার জন্য আইনি লড়াই চলছিল সুইটির। তাতে জয় পেয়ে, এদিন দুপুরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে দুই সন্তানকে নিয়ে প্রবেশ করেন সুইটি।

আরও পডুন: ২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

২০২৫ সালে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে ব্যাপক ধরপাকড় শুরু করেছিল পুলিশ। অভিযোগ ছিল, বৈধ কাগজ ও পরিচয়পত্র থাকলেও নির্দিষ্ট ধর্মের পুরুষ ও মহিলাদের আটক করা হচ্ছিল। তারপরে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছিল। তেমনই ঘটনা ঘটেছিল সুইট বিবির ক্ষেত্রে। পরিবারের অভিযোগ, বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের বাংলাদেশে পাঠানো হয় এবং সেখানে কিছু সময় জেলেও থাকতে হয়। সেই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আইনি লড়াই শুরু হয়। প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সেই মামলার প্রেক্ষিতেই দেশে ফেরার পথ সুগম হয়েছে সুইটি বিবির। এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে। এক বছর পর স্বজনদের ফিরে পাওয়ায় বীরভূমের পাইকর গ্রামে এখন স্বস্তি ও আনন্দের আবহ।

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫