২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের সিউড়ির ‘মসলিন তীর্থ’-এ তৈরি হল দীর্ঘতম খাদির জাতীয় পতাকা। ৩০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া এই ত্রিবর্ণ পতাকা তৈরি করেছেন ২০ জন মহিলা তাঁতশিল্পী। টানা প্রায় দেড় মাসের পরিশ্রমে সম্পূর্ণ খাঁটি খাদি সুতোয় এবং অখণ্ডভাবে তৈরি হয়েছে এই পতাকা।

এই সাফল্যের জন্য মহিলা তাঁতশিল্পীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বীরভূম খাদি দল ৩০ ফুট × ২০ ফুটের জাতীয় পতাকা তৈরি করেছে। ২০ জন মহিলার মাসখানেকের অক্লান্ত পরিশ্রমে এই কাজ সম্ভব হয়েছে। পতাকাটি মাইথন ড্যামে উত্তোলন করা হবে। পাশাপাশি জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের ভূমিকাকেও তিনি প্রশংসা করেন। মঙ্গলবার সকালে সিউড়ির মসলিন তীর্থে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। জেলা প্রশাসন জানায়, গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্পূর্ণ অখণ্ড, বিনা সেলাইয়ে এবং খাঁটি খাদি সুতোয় একটি বৃহৎ জাতীয় পতাকা তৈরি করা হবে। সেই পরিকল্পনাই সফলভাবে বাস্তবায়িত হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীন দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন ড্যামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই পতাকার বরাত দেওয়া হয়েছিল। বিশাল আকারের পতাকা তৈরি প্রশাসন ও তাঁতশিল্পীদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। তবে প্রশাসনের তত্ত্বাবধানে জেলার দক্ষ তাঁতশিল্পীরা সেই চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেন।

আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ধবল জৈন বলেন, এত বড় মাপের জাতীয় পতাকা তৈরির দায়িত্ব নেওয়া সহজ ছিল না। গোটা দল নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছে। তিনি জানান, নতুন প্রজন্মকে খাদির প্রতি আকৃষ্ট করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও আরও বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ডিভিসি কর্তৃপক্ষের হাতে জাতীয় পতাকাটি তুলে দেওয়া হয়। খুব শীঘ্রই মাইথন ড্যামের বুকে গর্বের সঙ্গে উড়বে বীরভূমের এই সৃষ্টি। জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও খাদি শিল্পের সাফল্যে নতুন মাত্রা যোগ করল এই নজির।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়