‘DM আঙ্কেল, বিদ্যুৎ নেই পড়াশুনো করতে পারছি না’, সেনাকর্মীর মেয়ের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের সীমান্তে বাবা দেশের নিরাপত্তার দায়িত্বে। অথচ বাড়িতে পড়াশোনা করতে গিয়ে অন্ধকারের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁর সন্তানদের। উত্তরপ্রদেশের কানপুর দেহাতের এমনই এক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে জেলা প্রশাসন।

আকবরপুরের কৃষ্ণনগরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্রী আয়াত একটি ভিডিও বার্তায় জেলা শাসকের উদ্দেশে আবেদন জানায়। সে বলে, ‘ডিএম আঙ্কেল, আমি একজন সেনাকর্মীর মেয়ে। আমার বাবা নাগাল্যান্ডে কর্মরত। আপনার বাড়ির কাছেই আমাদের বাড়ি, তবু এখনও বিদ্যুতের সংযোগ পাইনি। এই গরমে খুব কষ্ট হচ্ছে। ঠিকমতো পড়াশোনাও করতে পারছি না। দয়া করে আমাদের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দিন।’ শিশুটির এই সরল আবেদন মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অভিযোগ বা ক্ষোভ নয়, প্রশাসনের কাছে একটি ছোট্ট মেয়ের আন্তরিক অনুরোধই নেটমাধ্যমে বহু মানুষের মন ছুঁয়ে যায়। আয়াতের মা আসমা খান জানান, গত কয়েক মাস ধরে তাঁরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য চেষ্টা করছেন। তাঁর স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং বর্তমানে নাগাল্যান্ডে দায়িত্ব পালন করছেন। ছুটিতে বাড়ি এলে তিনি একাধিকবার বিদ্যুৎ দফতরে গিয়েছেন। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

পরিবারের দাবি, ২০২৬ সালের ২৪ এপ্রিল নতুন সংযোগের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎ মেলেনি। তাঁদের প্রায় ৮২ হাজার টাকার খরচের হিসাব দেওয়া হয়েছে, যা আর্থিক কারণে বহন করা সম্ভব নয়। অথচ বাড়ির ঠিক পাশেই বিদ্যুতের খুঁটি রয়েছে। বাধ্য হয়ে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হলেও তা সবসময় পর্যাপ্ত নয়। মেঘলা দিনে বিদ্যুৎ মেলে না, রাতে পাখাও চলে না। ফলে গরমে শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর জেলা শাসক কপিল সিং জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। বিদ্যুৎ দফতরের নির্বাহী বাস্তুকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তদন্তের পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফোনে হয়েছে কথা দুই তারকার, ক্লোসাকে বিশেষ উপহার দেবেন মেসি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়