আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা স্বস্তির ইঙ্গিত মিললেও পুরোপুরি আকাশ পরিষ্কার হচ্ছে না। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে এলেও আবহাওয়ায় এখনও আর্দ্রতার প্রভাব বজায় রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।

আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ এককধিক জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে সপ্তাহের শেষে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস। 

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

পূর্ব-মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়া নিম্নচাপ এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকায় অতিবৃষ্টির আশঙ্কা থাকায় আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। ভূমিধসের সম্ভাবনার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার