ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথা মতোই কাজ! ইরানে গতকাল, বুধবার গভীর রাত থেকেই একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা। সেই হামলার জেরে ইসলামিক রেভ্য়ুলশনারি গার্ড কর্পসের আট সেনা নিহত। পাল্টা আমেরিকার বিরুদ্ধে কড়া হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তার মাঝেই ইরানের ‘হৃদপিণ্ড’ চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা। ডোনাল্ড ট্রাম্প গতকালই ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ। এবার ভয়াবহ হামলা চালানো হবে। তার কথার মাত্র কয়েকঘন্টা বাদেই মার্কিন সেনা ইরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। তার মধ্যে আজ, বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশের চাবাহার বন্দর শহরে হামলার কথা। সূত্রের খবর, মার্কিন সেনার হামলার জেরে চাবাহার বন্দর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। স্থানীয়রা জানিয়েছেন, চাবাহার বন্দরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

আরও পডুন: আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

মার্কিন সেনা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ইরানের সামুদ্রিক পরিকাঠামো ও নৌসেনার সমস্ত সমরসজ্জা ধ্বংস করা। কারণ ইরান নৌসেনার মাধ্যমেই হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালায়। হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি করছে ইরানের এই নৌসেনাই। এই দফায় ইরানের প্রায় ৯০টি জায়গায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে রয়েছে বন্দর আব্বাস, সিরিক-এর মতো জায়গাগুলি। বিষয়টি নিয়ে সেন্টকম এক্সে জানিয়েছে, 'হরমুজ প্রণালিতে অবাধ তেলের ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে বারবার বাধা ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। তাই তাদের জব্দ করতে অতিরিক্তি হামলা চালানো শুরু হয়েছে। হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ। সেখানে ইরান বারবার হামলা চালাচ্ছে তেলবাহী ট্যাঙ্কার ও বেসামরিক নাবিকদের উপর। এই দায় তেহরানকেই নিতে হবে।'

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের