আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারর পরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। বুধবারই ইরানে ‘কঠিন আঘাত’ হানা হবে বলে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, যুদ্ধবিরতি চুক্তি শেষ করার কথা। তার পরেই ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দক্ষিণ ইরানে সেই হামলাতেই মৃত্যু হয়েছে ৮ জন ইরানি সেনার।   

 জানা গিয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে আমেরিকা হামলা চালায়। সেখানেই ছিলেন ইরানের সেনারা।  হামলায় নিহতদের মধ্যে রয়েছেন  ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। ইরানে প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির অন্ত্যেষ্টির প্রক্রিয়া চলছে। আজ বৃহস্পতিবার(৯ জুলাই) তাঁর দেহ সমাহিত করা হবে। তার আগেই ইরানে নতুন করে হামলা শুরু হয়েছে। অন্যদিকে, আমেরিকার এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার  উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গাল্ফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য  আমেরিকাকে দায়ী  করেছেন।  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি আপনারা আক্রমণ করেন, তবে তার পাল্টা জবাব দেওয়া হবে।’  

আরও পড়ুন: বারুইপুরে কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায় টহল দিচ্ছে। সেন্টকমের মতে, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই তাদের উদ্দেশ্য। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, গত মাসে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান আরব সাগরে যৌথ অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই  আমেরিকাকে চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইরান ও  আমেরিকার মধ্যে চুক্তিটি বিশ্বাসের ওপর নয়, বরং ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’ নীতির ওপর ভিত্তি করে হয়েছিল।  তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী ও খুনি’ বলে আখ্যা দিয়েছেন। 

বারুইপুরে কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও