শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরের উপর দিয়ে পাকিস্তান আসার পথে নিখোঁজ পণ্যবাহী বিমান। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা দিয়েছল একটি পণ্যবাহী বিমান। তাতে ছিলেন পাঁচজন ক্রু সদস্য। সেই বিমান সহ ক্রু সদস্যদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটির গতকাল, রাতেই যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে আর কোনও সন্ধান নেই সেটির।

আরও পডুন: অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানের পাইলট নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে বিমানটিকে সাহায্য করার চেষ্টা করলেও মাত্র তিন মিনিটের মাথায় রাডার থেকে উড়োজাহাজটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের উপরে ছিল। ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুসারে, শেষ মুহূর্তে বিমানটি উপরে ওঠানামা করতে শুরু করেছিল। এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল সেটি। তারপর আবার ৬ হাজার ফুট উপরে ওঠে। শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট থেকে হঠাৎ সোজা নিচের দিকে পড়তে শুরু করে। এই টুকুই তথ্য পাওয়া যাচ্ছে। তারপরে বিমানটির কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) নিখোঁজ বিমান ও ক্রুদের উদ্ধারে আরব সাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও কোনও ধ্বংসাবশেষ বা জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে, দুই পরিবারের সংঘর্ষে আহত ৮

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

জুটল না ভাত, খেতে বসতেই জামাইবাবুকে কুপিয়ে খুন করল দিদি-ভাই

‘মির্জাপুর’-এর যৌন দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, মিলল A সার্টিফিকেট

‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির আত্মীয়

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর