আজ রাতের মহাযুদ্ধে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি দুই প্রিয় বন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে বিশ্বকাপের লড়াই। সেমিফাইনালের দৌড়ে জায়গা করে নিতে মাঠে নামবে আটটি দল। বিশ্বকাপ মানে শুধু খেলা নয় এটা আবেগ । বৃহস্পতিবার রাতের মহারণে মুখোমুখি হবে দুই প্রিয় বন্ধু। পিএসজির দুই প্রাণভোমরা আশরাফ হাকিমি ও উসমান দেম্বেলে প্রিয় বন্ধু হলেও বিশ্বকাপের মঞ্চে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে মাঠের বাইরেও তাদের খুনসুটি বেশ পরিচিত। তবে সেই বন্ধুত্বকে ভুলে আজ দুজনকে মাঠে নামতে হবে। কারণ আজ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো।
কাতার বিশ্বকাপের পর আবারও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি এই দুই শক্তিশালী দল। পিএসজিতে ফরোয়ার্ড লাইনের মূল ভরসা উসমান দেম্বেলেকে পাস দেওয়ার মূল কাজ করেন আশরাফ হাকিমিই। কিন্তু আজ মাঠে দুই বন্ধুর লড়াইটা একে অপরের বিপরীতে। ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতে রাইট উইংয়ে হাকিমি ও দেম্বেলের জুটিকে প্রতিপক্ষের ত্রাস বিবেচনা করা হয়। তবে আজ তারা দেশের জার্সিতে একে অপরের চরম প্রতিপক্ষ।
তবে মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি অবশ্য ঝুঁকিতে রয়েছেন। এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না তিনি। তাই বন্ধু দেম্বেলেদের আটকানোর কাজটি তাঁকে করতে হবে অরিরিক্ত সাবধনতার সঙ্গে। কাতারের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর যাত্রা শেষ হয়েছিল। এবার শেষ আটে সেই হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ রয়েছে হাকিমিদের সামনে। এখনে বন্ধু কথা ভাবলে একেবারেই চলবে না। লক্ষ্য হবে শুধু দেশের হয়ে  খেলা। 

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার