ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটার সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিলের সারি। অসহ্য তাপপ্রবাহের কারণে চলতি মরসুমে ইউরোপজুড়ে প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গিয়েছেন পাঁচ হাজার ১২০ জন। প্রতিদিন যেভাবে মৃত্যুর কোলে ঢলে পরছেন একের পর এক মানুষ, তাতে মিছিলের শেষ কোথায়, তা কল্পনাও করা যাচ্ছে না।

চলতি গ্রীষ্ম মরশুমে ইউরোপজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কোথাও-কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। রাস্তার পিচও গলে যাচ্ছে। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে জলে নেমে কেউ প্রাণ হারিয়েছেন, কেউ অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ্ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুই ঘটেছে জুনের শেষ দিকে। ওই সময় সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে উঠে গিয়েছিল। মৃতদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি। পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি ছিল। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস প্রকাশিত এক বুলেটিনে বলা হয়েছে, ‘পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে, যেখানে গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস।’

শুধু জার্মানি নয়, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসেও বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ২০ থেকে ২৮ জুনের তাপপ্রবাহের সময় ওই চার দেশে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি ছিল। একই সঙ্গে রেকর্ডভাঙা তাপমাত্রা ও অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ইউরোপে চরম আবহাওয়ার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানাম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ বর্তমানে ইউরোপ, যেখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। চরম দাবদাহ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের কথা ভাবা উচিত।’

 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি