নাতির আবদারে রান্নাঘরে রেবন্ত রেড্ডি, হাতে বেলে ‘ফুলকো’ লুচি বানালেন মুখ্যমন্ত্রী

রেবন্থ রেড্ডির শেয়ার করা ক্লিপটিতে দেখা যাচ্ছে, জনসমক্ষে বক্তৃতা দেওয়ার পরিবর্তে রান্নাঘরে নাতি রেয়াংশের জন্য ফুলকো ফুলকো লুচি বানাচ্ছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, যে যে পেশার মানুষ তাঁকে সেখানেই মানায়। যেমন রাজনীতিবিদদের সমাবেশ, মিছিল এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডেই মানায়। কিন্তু রাজনীতির বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবন রয়েছে। সেই ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নেটিজেনদের অবাক করে দেন তাঁরা। যেমনটা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। নাতির আবদারে রান্না করলেন তিনি। ফুলকো ফুলকো লুচি বানালেন। আর ভিডিওটি মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে অবাক করে দিলেন। নেটপাড়া তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

 রেবন্ত রেড্ডির শেয়ার করা ক্লিপটিতে দেখা যাচ্ছে, জনসমক্ষে বক্তৃতা দেওয়ার পরিবর্তে রান্নাঘরে নাতি রেয়াংশের জন্য ফুলকো ফুলকো লুচি বানাচ্ছেন তিনি। লুচি বানানোর জন্যে প্রথমে তিনি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেন। এরপর গোল গোল আকারে বেলে নেন। এরপর সেগুলো গ্যাসে ছাঁকা তেলের কড়াইতে ছেড়ে দেন। যতক্ষন না লুচিগুলো ফুলছে, তিনি সুকৌশলে ভাজতেই থাকেন। তাঁর নাতি রেয়াংশকে রান্নাঘরের স্ল্যাবের উপর বসে থাকতে দেখা যায়। নিখুঁতভাবে তিনি রান্নাটি শেষ করেন। এবং একটি লুচি নাতিকে খাইয়ে দেন। মুখ্যমন্ত্রীর রান্নার এই চমৎকার গুণ সকলকে অবাক করেছে।

 

ভিডিওটি শেয়ার করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার নাতি যখন বলল, ‘দাদু, তুমি না বানালে আমি লুচি খাব না, তুমি বানিয়ে দিলে তবেই খাব?’, তখন আমি কী করে না করতে পারি বলুন? নাতির সঙ্গে কাটানো এই মুহূর্ত আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁরা কমেন্ট বক্সে হার্ট ইমোজি ও আন্তরিক বার্তার বন্যা বইয়ে দিয়েছেন। অনেকে দাদু-নাতির বন্ধনের প্রশংসা করেছেন, আবার অনেকে বলেছেন, ‘রান্নাঘরে মুখ্যমন্ত্রীকে এমন সুন্দর পারিবারিক মুহূর্ত উপভোগ করতে দেখে খুব ভাল লাগছে।’

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

উত্তর কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ

‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা