দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের মাটিতে তৈরি হতে পারে ইজরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। বড় পদক্ষেপের পথে ভারত ও ইজরায়েল। চুক্তি চূড়ান্ত হলে প্রথমবার ইজরায়েল এবং আমেরিকার বাইরে ভারতে গড়ে উঠবে আয়রন ডোমের উৎপাদন কেন্দ্র। ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে একাধিক ভারতীয় প্রতিরক্ষা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে ইজরায়েলের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস।

সূত্রের খবর, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোচ্ছে এই পরিকল্পনা। চুক্তি কার্যকর হলে শুধু দেশের প্রতিরক্ষা উৎপাদনই বাড়বে না, একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে। বর্তমানে আয়রন ডোম ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি হয় উত্তর ইজরায়েলে। এছাড়া আমেরিকায় রেথিয়নের সহযোগিতায় রয়েছে আরও একটি উৎপাদন কেন্দ্র। ভারতে নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে উৎপাদন খরচ কমবে। সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত হবে। বিশ্বজুড়ে বাড়তে থাকা চাহিদা মেটানোও সহজ হবে। ভারত ও ইজরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। দুই দেশ যৌথভাবে বারাক-৮ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বর্তমানে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় তা মোতায়েন রয়েছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজও চালিয়ে যাচ্ছে ভারত। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার সংঘাতের পর বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা দ্রুত বেড়েছে। সেই কারণেই ভারতে আয়রন ডোম ইন্টারসেপ্টর উৎপাদনের পরিকল্পনাকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাফায়েল। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভারত থেকেই বিভিন্ন দেশে এই ক্ষেপণাস্ত্র রফতানির সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অন্যদিকে, আয়রন ডোমের আদলে ‘সুদর্শন চক্র’ নামে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাফায়েলের সঙ্গে এই সম্ভাব্য অংশীদারিত্ব সফল হলে আধুনিক প্রযুক্তি, উৎপাদন পরিকাঠামো এবং রফতানির নতুন বাজার, সব ক্ষেত্রেই বড় সুবিধা পাবে ভারত। একই সঙ্গে বিশ্ব প্রতিরক্ষা শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ