চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতার করা সমস্ত আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলল না স্বস্তি! চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে আবারও জেলে পাঠাল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতার করা সমস্ত আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। সাতটি মামলায় অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল রাখার নির্দেশ আদালতের। সুতরাং ‘ভুল ভুলাইয়া’ অভিনেতাকে আগামী তিনমাস জেলে কাটাতে হবে। এছাড়া, প্রতিটি মামলার জন্যে অভিযোগকারীকে ১.০৫ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় মাসের সাজা কমিয়ে তিন মাস করা হয়েছে। এছাড়া অভিনেতাকে ৭.৬৫ টাকা জরিমানা করা হয়েছে। না মানলে ৬ মাসের কারাদণ্ডের মেয়াদ বাড়বে।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে যে, রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলার জন্যে অভিযোগকারীকে ৫,৫১,৩৮০ টাকা দিতে হবে। রাজপাল ইতিমধ্যে ২.২৫ কোটি টাকা পরিশোধ করেছেন। আদালত শুনানির সময় এও জানিয়েছে, রাজপাল বারবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করতে পারেননি। তাঁর দেওয়া একাধিক চেক বাউন্স হয়েছে। যা আইনত অপরাধ। এমনকি আদালতের কাছেও বারবার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে অভিনেতা সময় নিয়েছেন। কিন্তু তিনি তা পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে শাস্তি পেতে হবে। তিনি গত ৫ ফেব্রুয়ারিতে আত্মসমর্পণ করেন। পরে অভিযোগকারীর কাছে দেড় কোটি টাকা জমা দেওয়ার পর তাঁর সাজার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করা হয়। কিন্তু আর স্বস্তি পেলেন না তিনি।

রাজপালের বিরুদ্ধে এই মামলা ২০১৮ সাল থেকে চলছে। ২০১২ সালের ‘আতা পাতা লাপাতা’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন রাজপাল। ছবিটি নির্মাণের জন্য তিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়, যার ফলে রাজপালের অনেক ক্ষতি হয়। মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড টাকা ফেরত দাবি করে, যা রাজপাল দিতে অক্ষম হন। বিষয়টি আদালতে পৌঁছয়। ২০১৮ সালে মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড আইনি পদক্ষেপ নেয়। রাজপাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সুদ-সহ এই ৫ কোটি টাকার পরিমাণ ৯ কোটিতে দাঁড়ায়। এই মামলায় অভিনেতা ইতিমধ্যেই দু’বার জেলে গিয়েছেন। বারবার চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। ২০২৪ সালের মে মাসে একটি বিশেষ আদালত যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরে তার আইনজীবী বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে দিল্লি হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে, যার ফলস্বরূপ বিষয়টি দিল্লি হাইকোর্ট মধ্যস্থতা কেন্দ্রে পাঠানো হয়। তবে, আদালতের কাছে বারবার আশ্বাস দেওয়া এবং বেশ কয়েকবার শুনানি স্থগিত করা সত্ত্বেও রাজপাল টাকা পরিশোধ করতে পারেননি। সেই কারণেই গত ফেব্রুয়ারিতে তিনি আত্মসমর্পণ করেন।

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!