মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের পর এবার বেলজিয়ামের বিরুদ্ধেও স্পেনের পরিত্রাতা হয়ে হাজির হলেন মিকেল মেরিনো। ৮৮ মিনিটে তাঁর করা গোলেই বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে পৌঁছাল ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপের মুখোমুখি হবেন লামিনে ইয়ামালরা।

শুক্রবার (১০ জুলাই) রাতে লস অ্যাঞ্জেলসে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে স্পেন। মিকেল ওইয়ারজসাবাল-লামিনে ইয়ামালরা একের পর এক আক্রমণ শানিয়ে বেলজিয়ামের দুর্গ ভাঙার চেষ্টা করেন। কিন্তু তেকাঠির নিচে অতন্দ্র প্রহরী দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক থিবো  কোর্তয়া। বেলজিয়ামও বেশ কয়েকবার স্পেনের রক্ষণ দুর্গে আঘাত হেনেছিল। তবে কাজের কাজ করতে পারেনি। ম্যাচের ৩০ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। দারুণ এক আক্রমণ তুলে বেলজিয়ামের রক্ষণদুর্গে হানা দেয় স্পেন। দানি ওলমোর শট ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে শট নিয়ে স্পেনের সমর্থকদের উল্লাসে ভাসান ফাবিয়ান রুইজ। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় ইউরো চ্যাম্পিয়নরা। ৩৬ মিনিটে বেলজিয়ামের বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পেয়েছিল স্পেন। কিন্তু লামিনে ইয়ামালের শট খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি কোর্তোয়াকে। সহজেই ঠেকিয়ে দেন এই বেলজিয়াম গোলরক্ষক। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকেনি স্পেন। ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারার গোলে ম্যাচে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে জাল খুঁজে নেন কেটেলারার। পাউ কুবারসিকে পরাস্ত করে শক্তিশালী হেডে বল জালে পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড।  টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ভেঙে যায় স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের। শেষবার গোল হজম করেছিলেন গত বিশ্বকাপের গ্রুপপর্বে জাপানের কাছে। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন ইয়ামালে-পেদ্রি-ফেরান তোরেসরা। বেলজিয়ামের রক্ষণকে ব্যস্ত রাখেন। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। ৭২ মিনিটে চোট পেয়ে চোখের জল নিয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষককে। তাঁর জায়গায় নামেন সেনে লামেন্স।।ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তুরুপের তাস খেলেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। ৮৫ মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামান মিকেল মেরিনোকে। ৮৮ মিনিটে আসে সেই মুহূর্ত। পাও কুবার্সির দূরপাল্লার শট লামেন্স তালুবন্দি করতে পারেননি। ফিরতি বল ছয় গজের বক্সে পড়তেই সবার আগে পৌঁছে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন মেরিনো।মাঠে নামার মাত্র ১১৫ সেকেন্ডের মধ্যে করা এই গোলটি বিশ্বকাপ ইতিহাসে স্পেনের কোনও পরিবর্ত ফুটবলারের দ্রুততম গোল। এর আগে ১৯৮২ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে এনরিকে সাউরা ১৫৯ সেকেন্ডে গোল করেছিলেন। গোল হজমের পর শেষ মুহূর্তে রোমেলু লুকাকুকে সামনে রেখে মরিয়া আক্রমণে ওঠে বেলজিয়াম। তবে আইমেরিক লাপোর্তে ও কুবার্সির রক্ষণ ভাঙতে পারেনি।

 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা