‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহে ভারত সফরে এসেছেন আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী মাওলাভি আতাউল্লাহ ওমারি। নয়াদিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয় পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দুই দেশের সম্পর্কের প্রশংসা করে জোর দিয়ে বলেছেন, ‘ ভারত আর আফগানিস্তানের ডিএনএ এক।’    

শুক্রবার(১০ জুলাই) বিদেশমন্ত্রকের তত্ত্বাবধানে পিএইচডিসিসিআই কর্তৃক আয়োজিত ‘ভারত-আফগানিস্তান বাণিজ্য সুযোগ শিল্প আলোচনা অধিবেশন’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের প্রশংসা করেন। প্রথম ভারত সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য ওমারি নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘এটি আমার প্রথম ভারত সফর। ভারতে পা রাখার প্রথম দিন থেকেই আমি ভারত সরকার, বিদেশমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা হওয়া প্রত্যেকের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। ভারতে এসে আমার মনে হলো আমি যেন নিজের দেশে, নিজের মানুষের মাঝে আছি। আমার মনে হচ্ছিল যেন আমি নিজের দেশেই আছি। আমাদের সম্পর্ক শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের ডিএনএ একই।’ 

আরও পড়ুন:  দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে ওমারির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক মহলের অনেকেই। এমন পরিস্থিতিতে, আঞ্চলিক রাজনীতির জন্য ভারতের সঙ্গে আফগানিস্তানের ঘনিষ্ঠতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওমারি জোর দিয়ে বলেছেন, ভারতে তিনি যে আতিথেয়তা পেয়েছেন তা আফগানিস্তানের জনগণের মনে আশার আলো জ্বালিয়েছে। তাঁর কথায়, ‘আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তা আফগানিস্তানের জনগণ ও তাদের উন্নতির জন্য আশার মতো, আমাদের জনসংখ্যার ৮০ শতাংশ পশুপালন, কৃষি এবং সেচের সঙ্গে জড়িত, এখন সময় এসেছে নতুন প্রযুক্তির মাধ্যমে তাদের আধুনিকীকরণ করার।’  

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও