নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে সূচনা হতে চলেছে নতুন অধ্যায়ের। চলতি বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো নেপাল সফরে যাবে ভারত ‘এ’ দল। ইতিমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নেপাল ক্রিকেটের ইতিহাসে এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিসিসিআই এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমন্বয়ে এই সিরিজ অনুষ্ঠিত হবে।

ভারত ‘এ’ এবং নেপালের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে ৯ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ এবং ১৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে। তিনটি ম্যাচই হবে কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই নেপালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। বহু দর্শক সমাগমের আশাও করা হচ্ছে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া নেপালের ক্রিকেটারদের কাছে বড় অভিজ্ঞতা হবে বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক বৈঠকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (ক্যান)-এর সভাপতি চতুর বাহাদুর চন্দ, সচিব পারস খাড়কা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মধ্যে আলোচনার পর সিরিজটি চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

তবে এর মধ্যেই ভারতের ‘এ’ দলের প্রথম একাদশে কারা থাকবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ডিসেম্বরে ভারতীয় সিনিয়র দলের সময়সূচী বিবেচনা করে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে নেপালে পাঠানো হতে পারে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। তাই তাঁকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল। বৈভব ছাড়াও তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, প্রিন্স যাদব এবং সূর্যংশ শেডগের মতো খেলোয়াড়রা ভারত ‘এ’ স্কোয়াডের অংশ হতে পারেন।  

উল্লেখ্য, ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর ১  ডিসেম্বর শেষ হচ্ছে, অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজ শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর।  তাই শ্রেয়াস আইয়ার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং কেএল রাহুলের মতো খেলোয়াড়দের ভারত ‘এ’ দলের সঙ্গে নেপাল সফরে যাওয়ার সম্ভাবনা কম।  তাই নির্বাচকরা এমন খেলোয়াড়দের কথা ভাবতে পারেন, যারা সিনিয়র দলে ঢোকার জন্য চেষ্টা করছেন অথবা টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছেন। 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর