অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের নজর এখন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের দিকে। ভারতীয় সময় রবিবার সকালে হবে উত্তেজনায় ভরপুর এই ম্যাচ। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে মেসিদের দল। তবে মহারণের আগে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, তিনি মনে করেন আর্জেন্টিনার এমন সফলতা দেখে অনেকে তাঁদের ঈর্ষা করেন। কেন সেই ব্যাখ্যাও করে দিয়েছেন তিনি।

২০২১ কোপা আমেরিকা জিতে মেজর টুর্নামেন্টের ট্রফি জয়ের মাধ্যমে ২৮ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। তারপর থেকে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার জন্য ‘ডালভাত।’ গত পাঁচ বছরে মেসিদের দল জিতেছে চারটি ট্রফি। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা ২০২২ সালে জিতেছে বিশ্বকাপ ও ফিনালিসিমার ট্রফি। যে বিশ্বকাপের জন্য আলবিসেলেস্তেরা ৩৬ বছর ধরে অপেক্ষা করেছিল। সাড়ে তিন বছর আগে কাতারে সেই অপেক্ষার অবসান হয়েছে। বহুদিন ধরে দেখা স্বপ্ন পূরণ হয়েছে মেসিরও। এই মেসি-স্কালোনি জুটি ২০২৪ সালে কোপা আমেরিকার ট্রফিও জিতেছে। আর্জেন্টিনার এমন সফলতাকে অনেকে ঈর্ষা করেন বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বর্তমানে বিশ্বকাপ জিততে হলে মেসিদের আর মাত্র তিনটি ম্যাচ জিততে হবে। রবিবার (১২ জুলাই) কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাড়তি সুবিধা পাওয়ার প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘এক অর্থে এসব কথা বোঝায় যে এমন অনেক মানুষ আছেন, যাঁরা চান না আর্জেন্টিনা জিতুক। এটা স্বাভাবিক। যেমন অন্য দলগুলোর ক্ষেত্রেও এমন মানুষ থাকেন, যাঁরা তাদের জিততেও দেখতে চান না। হয়তো আমাদের ক্ষেত্রে এমন মানুষের সংখ্যা একটু বেশি আর আমরা সেটাকে মাথায় রাখি।’  শেষ ষোলোর মিসর ম্যাচের প্রসঙ্গ স্কালোনি বলেন,‘লিসান্দ্রো (মার্তিনেস)-এর পায়ের ওপর প্রতিপক্ষ পা দিয়েছিল সেটা সামান্য হোক, অনেকটা হোক বা অল্পই হোক, এটি ফাউল। এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।’

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল