ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হেনেছিল জোড়া ভূমিকম্প। ভয়াবহ সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার। শুক্রবার সে দেশের সরকার জানিয়েছে, ২৪ জুনের ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এখনও জারি রয়েছে উদ্ধার অভিযান তবে সেটা জীবিতদের সন্ধানে নয়। ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামেের একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন। 

 উপকূলীয় লা গুয়াইরার গোটা এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কয়েক শতকের মধ্যে এটিই ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ আছেন। যদিও তাঁদের আর কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনাই নেই। 

আরও পড়ুন:

সরকারি উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের দেহ উদ্ধারের আশায় অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর  শুক্রবার (১০ জুলাই) রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি  বাড়ি  খালি করে দেওয়া হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার  স্বাস্থ্যব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। তাই পুনরুদ্ধার কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জাতিসংঘ গত বুধবার (৮ জুলাই) ভেনেজুয়েলায় ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় জরুরিভিত্তিতে প্রায় ৩০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। 

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর