নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড। বেলিংহ্যাম, হ্য়ারি কেনদের জুটি কার্যত অপ্রতিরোধ্য। দীর্ঘদিন বাদে এমন দুরন্ত ফুটবল খেলতে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। তেমনই দারুন ফুটবল খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে নরওয়ে। রাউন্ড ১৬-এ ব্রাজিলকে হারিয়েছেন হালান্ডরা। এবার কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। রবিবার (১২ জুলাই) ভোর রাতে (ভারতীয় সময়) মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। তার আগেই দুটি শিবির উত্তেজনায় ফুটছে। ধারে ভারে ইংল্যান্ড বেশি অভিজ্ঞ। কিন্তু নরওয়ের ধারাবাহিকতাও ভাবাচ্ছে ইংল্য়ান্ডকে।

অপরদিকে নিজেদের টিম গেমেই বিশ্বাস করে নরওয়ে। ইংল্য়ান্ড কঠিন প্রতিপক্ষ হলেও ভয় পাচ্ছেন না হালান্ডদের কোচ স্তলে সুরবাকেন। চলতি বিশ্বকাপের শুরুটা খুব একটা ভাল হয়নি। সেটা মানছেন কোচ সুরবাকেন। তিনি স্বীকার করেছেন যে, বিশ্বকাপের মতো বড় আসরে প্রথম ম্যাচ হওয়ায় তার খেলোয়াড়রা কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। যদিও পরে সেই চাপ কাটিয়ে ৪-১ ব্যবধানের জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরার উপলক্ষ রাঙায় তারা। পরের ম্যাচেই সেনেগালকে হারিয়ে শেষ বত্রিশে পৌঁছে যায় নরওয়ে। শেষ গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তারা হেরে যায় ৪-১ গোলে। শেষ বত্রিশে আইভরি কোস্টকে হারায় নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে এখন সেমিফাইনাল যাওয়ার রাস্তায় ইংল্য়ান্ড দাঁড়িয়ে।

আরও পডুন: স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

এমন প্রতিপক্ষের বিরুদ্ধে নরওয়ের কোচ জানিয়েছেন, ‘অবশ্যই, ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়াটা গর্বের। তাদের উইংয়ে দারুণ ফুটবলাররা আছে। বেলিংহ্যাম ও কেন অনেক পজিশন থেকে গোল করতে পারে। মাঝ মাঠেও তাদের চমৎকার একটি জুটি আছে। আমাদের সেখানে লড়াই করতে হবে এবং রক্ষণেও খুব ভাল খেলতে হবে। আমাদের খেলোয়াড়রা মনেপ্রাণে বিশ্বাস করে যে তারা ইংল্যান্ডকে হারাতে পারে। তবে অবশ্যই, আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। তা না হলে ইংল্যান্ড সেমি-ফাইনালে চলে যাবে। আমি এমন একটি নরওয়ে দল দেখতে চাই, যারা নিজেদের শক্তির জায়গাগুলি কাজে লাগিয়ে খেলবে এবং নিজেদের স্বাভাবিক খেলাটাই উপহার দেবে।’

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪