১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছাল আর্জেন্টিনা। তবে ১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে যেভাবে কালঘাম ছুটল লিওনেল মেসিদের তাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় হবে না বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

কানসাস সিটিতে শনিবার (১১ জুলাই) রাতে ম্যাচের শুরু থেকে  বেশ সাবধানী ছিল আর্জেন্টিনা। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আক্রমণে উঠেছিলেন লিওনেল মেসি-ম্যাক অ্যালিস্টাররা। সেই আক্রমণ সামাল দিতে খানিকটা হিমশিম খায় সুইস রক্ষণ।  ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসির নেওয়া কর্নারে ভেসে আসা বলে হেড দিয়ে তা জালে জড়ান মিডফিল্ডার লেক্সিস ম্যাক-অ্যালিস্টার। প্রথমার্ধের শুরুতেই গোল খেলেও দমে যায়নি সুই‍ৎজারল্যান্ড। বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও ছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। আর্জেন্টিনা কেমন যেন রক্ষণের খোলসে গুটিয়ে গিয়েছিল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান লিওনেল মেসিরা।

এক গোলে পিছিয়ে পড়া সুইসরা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে। একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৫০ মিনিটে লিওনেল মেসির চমৎকার থ্রু পাসে নাহুয়েল মোলিনা শট  নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শট প্রতিহত করে সুইস রক্ষণ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় সুই‍ৎজারল্যান্ড। ডান-বাম দুই প্রান্ত থেকেই আক্রমণের ঢেউ তুলতে থাকে তারা। ৫৫ মিনিটে এনদোয়ের শট আর্জেন্টিনার রক্ষণে আটকে যায়। ৬০ মিনিটে রিকার্দো রদ্রিগেসের ক্রস থেকে ব্রিল এমবোলোর হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ।৬৫ মিনিটে রদ্রিগেসের ক্রস থেকে এনদোয়ের হেড দুর্দান্তভাবে রুখে দেন মার্তিনেজ। এক মিনিট পর দূরপাল্লার শটে গ্রানিত জাকাকেও হতাশ করেন আর্জেন্টিনার গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি।  ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেসের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন দান এনদোয়ে। ওই গোলেই ম্যাচে সমতা ফেরে। ওই সমতা ফেরার কয়েক মিনিটের মধ্যেই বড় ধাক্কা খায় সুই‍ৎজারল্যান্ড। ৭২ মিনিটে ভিএআরের পর ব্রিল এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে ১০ জনের দল হয়ে যায় সুই‍ৎজারল্যান্ড। কিন্তু সেই সুবিধা নিতে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও কোনও গোল আসেনি। আর্জেন্টিনা একাধিক আক্রমণ করলেও বল সুই‍ৎজারল্যান্ডের জালে জড়াতে পারেনি।  অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থকদের উদ্বেগ থেকে মুক্তি দেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১১২ মিনিটে ২৫ গজ দূর থেকে করা তাঁর এই গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোল করে ব্যবধান ৪-১ করেন লাউতারো মার্তিনেজ

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের