Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তন্ত্রসাধনার নামে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার জ্যোতিষী

ব্ল্যাকমেইল শুরু হতেই জ্যোতিষীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা মহিলা। তারপরেই গ্রেফতার হন জ্যোতিষী সুভাষ ওরফে অভিজিৎ ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই স্বামীকে সুস্থ করে তোলার লক্ষ্য নিয়ে তিনি জ্যোতিষীর(Astrologer) দ্বারস্থ হয়েছিলেন। মিত্র ভেবে ধরেছিলেন তাঁর হাত। ভেবেছিলেন স্বামীকে সুস্থ করে তুলবেন সেই জ্যোতিষী। তাই রেখেছিলেন আস্থা। করেছিলেন বিশ্বাসও। কিন্তু সেই আস্থা, ভরসা আর বিশ্বাসের চরম সুযোগ নিলেন সেই জ্যোতিষী। কার্যত লুটেপুটে খেলেন তাঁকে। যদিও শেষরক্ষা হল না। ব্ল্যাকমেইল শুরু হতেই জ্যোতিষীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। আর সেই অভিযোগেই গ্রেফতার হলেন জ্যোতিষী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে। অভিজিৎ ঘোষ(Avijit Ghosh) নামে ওই জ্যোতিষী গ্রেফতার হয়েছেন চিত্পুর থেকে।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী মাসদেড়েক আগে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে জ্যোতিষী সুভাষ ওরফে অভিজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় অভিজিৎ দাবি করেন, তাঁর স্বামী কার্যত মৃত্যুর মুখে দাঁড়িয়ে। তাঁকে বাঁচাতে হলে হাতে পরাতে হবে দামী রত্নের আংটি। সেই সঙ্গে করতে হবে যজ্ঞ। কার্যত কিছুটা চাপে পড়েই তাতে রাজী হয়ে যান ওই দম্পতি। এরপরেই তাঁদের লক্ষাধিক টাকার পাথর কেনানোর পাশাপাশি নির্যাতিতাকে তারপীঠ ও ডায়মন্ডহারবার যেতে বাধ্য করেন অভিজিৎ। বলা হয়েছিল তারাপীঠে(Tarapith) হবে যজ্ঞ আর ডায়মন্ডহারবারে(Daimond Harbour) গঙ্গার ধারে হবে পুজো। অভিযোগ তারাপীঠেই ওই মহিলাকে মদের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে খাওয়ায় অভিজিৎ। মহিলা সেই পানীয় খেয়ে বেহুঁশ হতেই তাঁকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও তোলার পাশাপাশি তাঁকে ধর্ষণ করে অভিজিৎ। ডায়মণ্ডহারাবারেও সেই একই ঘটনা ঘটে। কিন্তু তারপরে অভিজিৎ আবারও দিঘা(Digha) যাওয়ার দাবি করলে নির্যাতিতা সেখানে যেতে অস্বীকার করেন।

অভিযোগ সেই অস্বীকারের জেরেই অভিজিৎ ওই নির্যাতিতাকে রীতিমত ব্ল্যাকমেইলিং করা শুরু করে। তাঁর নগ্ন ছবি ও ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে অভিজিৎ। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই শেষে পুলিশ গ্রেফতার করে অভিজিতকে। চিৎপুর থানার পুলিশ অভিজিতকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে নকল রত্ন পাথর ও বেশ কিছু অশ্লীল ভিডিও পেয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি