তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

অবশেষে উদ্ধার কেষ্টপুরের সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দেহ। সন্দেহ অনুসারে, বাগজোলা খাল থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উদ্ধার কেষ্টপুরের সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দেহ। সন্দেহ অনুসারে, বাগজোলা খাল থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। সোমবার (১৩ জুলাই) সকালে এক যুবকের দেহ ভাসতে দেখেন নিউ টাউনের যাত্রাগাছি এলাকার কয়েকজন বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, যুবকটি নিখোঁজ হয়ে যাওয়া আইটি কর্মী অরিন্দম সেনের দেহ। যদিও এখনও পুরোপুরি নিশ্চিত নন তাঁরা। তবে তাঁর দেহ শনাক্তকরণের জন্যে পরিবারকে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।

গত শনিবার (১১ জুলাই) মানসিক অবসাদের জেরে ওই আইটি কর্মী কেষ্টপুরের বাগজোলা খালে ঝাঁপ দিয়েছিলেন। পরিবার সূত্রের খবর, সম্প্রতি বি-টেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দমের কাজ চলে গিয়েছিল। তারপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। শনিবার চা খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। দীর্ঘক্ষণ তাঁর কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের তরফে তাঁর খোঁজ শুরু হয়। পরে জানা যায়, কেষ্টপুরের বাগজোলা খালের পাশে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তাই অনুমান, সেই খালেই তিনি ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে, শনিবারেই ঘটনাস্থলে গিয়ে বোট নামিয়ে তল্লাশি চালায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তবে গতকাল পর্যন্তও তাঁর দেহ পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল।

অবশেষে নিখোঁজের তিনদিন পর আজ, সোমবার সকালে নিউ টাউনের যাত্রাগাছি এলাকায় বাগজোলা খাল থেকে উদ্ধার হল তাঁর দেহ। যদিও এটি তাঁর দেহ কিনা এখনও তা জানা যায়নি। বৃষ্টির মধ্যে সোমবার সকালে খালপাড় দিয়ে যাতায়াতের সময় যাত্রাগাছি এলাকার স্থানীয়রা ওই যুবকের দেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যায় নিউ টাউন থানার পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে পরিবার বলছে চাকরি চলে যাওয়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে যুবকের দেহ শনাক্তকরণ ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি