রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে রেলের জমি দখলমুক্ত করতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে রেলের জমি উদ্ধারের অভিযান। এই পরিস্থিতিতেই তথ্যের অধিকার আইনে প্রকাশ্যে এল রেলের জমি দখল নিয়ে উদ্বেগজনক পরিসংখ্যান। গত পাঁচ বছরে বেআইনি দখলে থাকা জমির পরিমাণ যেমন বেড়েছে, তেমনই দখলমুক্ত করার গতি থেকেছে অনেকটাই ধীর।

তথ্যের অধিকার আইনের আওতায় রেল বোর্ডের কাছে জমা পড়া এক আবেদনের জবাবে এই তথ্য সামনে এসেছে। আবেদনে গত ২৫ বছরের হিসেব চাওয়া হলেও রেল বোর্ড গত পাঁচ বছরের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত দেশে রেলের ১,০৬৮.৫৪ হেক্টর জমি বেআইনি দখলে রয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবর্ষে রেলের ৮১০.৩১ হেক্টর জমি অন্যের দখলে ছিল। ২০২১-২২ সালে তা কিছুটা কমে ৭৮২.৮১ হেক্টরে দাঁড়ায়। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ২০২২-২৩ সালে আবার বেড়ে ৮০০ হেক্টরের গণ্ডি পেরিয়ে যায় দখল হওয়া জমির পরিমাণ। সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা যায় ২০২৩-২৪ অর্থবর্ষে। মাত্র এক বছরের ব্যবধানে প্রায় ২৬৮ হেক্টর জমি বেআইনি দখলে চলে যায়। ওই বছর দখল হওয়া জমির পরিমাণ দাঁড়ায় ১,০৭৮.৫৫ হেক্টর। ২০২৪-২৫ সালে সামান্য কমে তা হয়েছে ১,০৬৮.৫৪ হেক্টর। সরকারি হিসেব অনুযায়ী, গত বছরের ১ এপ্রিল পর্যন্ত রেলের হাতে মোট প্রায় ৪.৯৯ লক্ষ হেক্টর জমি ছিল। তার মধ্যে প্রায় ০.২১ শতাংশ জমি এখনও বেআইনি দখলে রয়েছে। শতাংশের হিসাবে এই সংখ্যা কম মনে হলেও জমির পরিমাণ বিশাল। এই পরিমাণ জমিতে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো প্রায় ৪২টি স্টেডিয়াম তৈরি করা সম্ভব।

আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

অন্যদিকে, সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত পাঁচ বছরে বেআইনি দখল থেকে উদ্ধার করা গিয়েছে মাত্র ৯৮.০২ হেক্টর রেলের জমি। ফলে দখলমুক্ত করার কাজ এখনও বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রেলের জমি উদ্ধারের অভিযান চললেও সামগ্রিক পরিসংখ্যান সেই চ্যালেঞ্জের ছবিই তুলে ধরছে।

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে