কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। ১২ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৩ জুলাই রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত শহরে ১৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একইভাবে ১৩ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকেও আরও ১৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায়ও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার এক বা দু’টি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই কারণে উল্লিখিত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাতের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় প্রায় সব জেলাতেই বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দু’টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার জন্যও হলুদ সতর্কতা জারি করেছে IMD। পাহাড় ও ডুয়ার্স এলাকায় বসবাসকারী মানুষ এবং পর্যটকদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ