‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে  সতর্ক করলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি ফোনে নেতানিয়াহুকে সিরিয়া এবং লেবানন থেকে ধাপে ধাপে ইজরায়েলি সেনা প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন।  

জানা গিয়েছে,  ট্রাম্পের আশঙ্কা, সিরিয়ার ভূখণ্ডে ইজরায়েলের সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই তিনি নেতানিয়াহুকে সেনা প্রত্যাহারের  মাধ্যমে উত্তেজনা কমানোর পথে এগোনোর আহ্বান জানান। অন্যদিকে লেবাননের ক্ষেত্রে  আমেরিকার  মধ্যস্থতায় আগে যে সমঝোতা হয়েছিল, তার ভিত্তিতে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি ট্রাম্প গুরুত্ব সহকারে দেখছেন। ওয়াশিংটনের লক্ষ্য, সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথকে আরও শক্তিশালী করা। তবে ট্রাম্প সতর্ক করলেও নিরাপত্তা এবং সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলির হুমকির কথা বলে নেতানিয়াহু সরকার দ্রুত সেনা প্রত্যাহারে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। 

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন,  ট্রাম্প নেতানিয়াহুকে  আড়ালে বলেছেন , সিরিয়ার ভূখণ্ডে ইজরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করছে এবং এর ফলে আবারও যুদ্ধ হতে পারে। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, ‘ওরা আপনাদের সেখানে চায় না। আপনাদের উচিত আপনাদের সেনা সরিয়ে নেওয়া।’ এই বার্তার পরেই ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী ইজরায়েলের সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’  প্রসঙ্গত, ইজরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করেছে।  নেতানিয়াহুর সরকারের দাবি, ভবিষ্যতে যেকোনো বড় ধরনের হামলা প্রতিরোধের জন্য এই এলাকাগুলোতে তাদের সামরিক উপস্থিতি অপরিহার্য।  

স্পেনের কাছে ফ্রান্সের হারের কারণ জানিয়ে বিস্ফোরক এমবাপে

কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র! পুলিশের অভিযানে উদ্ধার ৩, গ্রেফতার ৪

সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা, রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির দাপট

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?