মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল রিচার্জের খরচ কমাতে চান? অল্প টাকায় ডেটা, কলিং ও এসএমএস-এর সুবিধা পেতে চাইলে নজর রাখতে পারেন BSNL-এর নতুন অফারগুলিতে। মাত্র ৫১ টাকায় মিলছে ২৮ দিনের পরিষেবা। থাকছে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা। পাশাপাশি ১ টাকা ও ১০৭ টাকার আরও দু’টি সস্তার রিচার্জ প্ল্যানও রয়েছে। তবে এই অফারগুলি নিয়ে রয়েছে একটি বিশেষ শর্ত। জেনে নিন কোন প্ল্যানে কী সুবিধা মিলবে।  

মাত্র ৫১ টাকার রিচার্জে কী কী সুবিধা?

BSNL-এর ৫১ টাকার প্ল্যানে রয়েছে ২৮ দিনের পরিষেবা। অর্থাৎ, প্রতিদিনের খরচ পড়ছে মাত্র ১ টাকা ৮২ পয়সা। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা।

১ টাকা ও ১০৭ টাকার প্ল্যানেও রয়েছে অফার

৫১ টাকার পাশাপাশি আরও দু’টি সস্তার রিচার্জ প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে। ১ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যানের মেয়াদ ২৪ দিন। অন্যদিকে, ১০৭ টাকার প্ল্যানে থাকছে ২০ দিনের পরিষেবা। এই সময়ের মধ্যে মোট ৩ জিবি ইন্টারনেট ডেটা এবং ২০০ মিনিট ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। 

কেন এত কম দামে রিচার্জ প্ল্যান আনছে BSNL?

দেশের টেলিকম বাজারে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে BSNL। সেই লড়াইয়ে নিজেদের গ্রাহকসংখ্যা বাড়ানোই সংস্থার অন্যতম লক্ষ্য। কম দামের রিচার্জ প্ল্যানের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। পাশাপাশি দেশজুড়ে 4G নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও চালাচ্ছে BSNL। সস্তার অফার দিয়ে গ্রাহকদের নিজেদের পরিষেবার দিকে টানার চেষ্টা করছে সংস্থা।

কারা পাবেন এই রিচার্জের সুবিধা?

তবে এই প্ল্যানগুলি রিচার্জ করার আগে একটি বিষয় অবশ্যই জেনে রাখা দরকার। ৫১, ১ ও ১০৭ টাকার প্ল্যানগুলি First Recharge Coupon বা FRC। অর্থাৎ, এগুলি মূলত নতুন গ্রাহকদের জন্য। যাঁরা ইতিমধ্যেই BSNL-এর পরিষেবা ব্যবহার করছেন, তাঁরা এই অফারগুলির সুবিধা পাবেন না। তাই কম খরচের এই রিচার্জ প্ল্যানগুলি দেখে আকৃষ্ট হওয়ার আগে গ্রাহকরা নতুন না পুরনো, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।

DISCLAIMER: ৫১, ১ ও ১০৭ টাকার প্ল্যানের সুবিধা এবং FRC হিসেবে প্রাপ্যতা BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় পরিষেবা কেন্দ্র থেকে নিশ্চিত করা ভাল।

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের